Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মমতার নির্দেশ পেয়ে সাতদিনেই তৈরি হরেক রকমের আমমিষ্টি! তাক লাগলেন মালদহের হালুইকররা

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে মালদহে প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আম দিয়ে মিষ্টি বানানোর বুদ্ধি দিয়েছিলেন। সেই বৈঠকের পর মাত্র সাত দিনের মধ্যেই হরেক পদের আমের মিষ্টি বানিয়ে তাক লাগিয়ে দিলেন মালদহের

মমতার নির্দেশ পেয়ে সাতদিনেই তৈরি হরেক রকমের আমমিষ্টি! তাক লাগলেন মালদহের হালুইকররা

শেষ আপডেট: 11 May 2023 06:43

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহে মালদহে প্রশাসনিক বৈঠকে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আম দিয়ে মিষ্টি বানানোর বুদ্ধি দিয়েছিলেন। সেই বৈঠকের পর মাত্র সাত দিনের মধ্যেই হরেক পদের আমের মিষ্টি বানিয়ে তাক লাগিয়ে দিলেন মালদহের (Maldah mango sweet) হালুইকররা। এরপরই তাঁদের প্রশিক্ষণের বিষয়ে নতুন করে উদ্যোগ নিয়েছে মালদহ জেলা প্রশাসন।

Maldah, mango sweet, Mamata Banerjee

সূত্রের খবর, বুধবার মালদহের জেলাশাসক নীতিন সিংঘানিয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমের নানারকম মিষ্টি তৈরির বিষয়ে বৈঠক করেন মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে। সেখানেই মোট ১২ রকমের আমজাত মিষ্টি এবং তিনটি আলাদা স্বাদের আমদই বানিয়ে অবাক করে দেন হালুইকররা। এরপর জেলাশাসক বলেন, 'মালদহের মিষ্টি বিক্রেতারা একেবারে অল্প সময়ের মধ্যেই আমজাত নানারকম মিষ্টি ও আলাদা স্বাদের দই বানিয়েছেন। প্রতিটিই ভীষণ সুস্বাদু। আমরা তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা করেছি।'

জানা গিয়েছে, মোট সাত দিনের ওই প্রশিক্ষণ শিবির করা হবে। সেখানে খাদ্য বিশেষজ্ঞরা হাজির থাকবেন। এখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর ইচ্ছানুযায়ী মালদহ টাউন স্টেশন-সহ পাঁচটি জায়গায় এই ধরনের মিষ্টি ও দইয়ের দোকান বা কিয়স্ক বানানোর পরিকল্পনা করা হচ্ছে। সেখানে আমজাত বিভিন্ন মিষ্টি ও দইয়ের পাশাপাশি আমসত্ত্ব, আমের আচার-সহ আম দিয়ে তৈরি নানারকম খাবার রাখার উদ্যোগ নেওয়া হবে। এমনকী মালদহ শহরে আমজাত দ্রব্যের মেলা করার কথাও ভাবা হচ্ছে।

Maldah, mango sweet, Mamata Banerjee

জানা গিয়েছে, গত সোমবার সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছিল ওই মিষ্টি উৎপাদকদের। তারপরেই তাঁরা বিভিন্ন ধরনের মিষ্টি ও দই বানিয়ে সফল হয়েছেন। কী কী মিষ্টি তৈরি হবে আম দিয়ে? জানা গিয়েছে, আমের রসকদম্ব, আমের সন্দেশ, আমের চমচম তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে। এছাড়াও গাছ থেকে ঝরে পড়া আম দিয়ে সুস্বাদু আমপানা তৈরির কথাও ভাবা হচ্ছে।

পুরুলিয়ার হোটেলে উদ্ধার কলকাতার ইঞ্জিনিয়ারের ঝুলন্ত দেহ! মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য


```