Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

'হাওয়া খেতে উঠেছিলাম!' হাওড়া স্টেশনের ট্যাঙ্কে চড়া যুবকের দাবিতে হতবাক পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকালে আচমকাই হাওড়া স্টেশনের (Howrah Station) কাছে প্রায় ১০০ ফুট উঁচু জলের ট্যাঙ্কে (water tank) উঠে পড়েছিলেন এক যুবক। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় যখন তাঁর নামিয়ে আনা গেল, তখন তাঁর ট্যাঙ্কে চড়ার কারণ শুনে চোখ কপালে উঠ

'হাওয়া খেতে উঠেছিলাম!' হাওড়া স্টেশনের ট্যাঙ্কে চড়া যুবকের দাবিতে হতবাক পুলিশ

শেষ আপডেট: 5 September 2022 02:06

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বিকালে আচমকাই হাওড়া স্টেশনের (Howrah Station) কাছে প্রায় ১০০ ফুট উঁচু জলের ট্যাঙ্কে (water tank) উঠে পড়েছিলেন এক যুবক। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় যখন তাঁর নামিয়ে আনা গেল, তখন তাঁর ট্যাঙ্কে চড়ার কারণ শুনে চোখ কপালে উঠল পুলিশ (police) থেকে সাধারণ মানুষের।

যুবকের দাবি, এই প্রচণ্ড গরমে হাওয়া খেতেই তিনি উপরে উঠেছিলেন! পুলিশ জানিয়েছে, বিট্টু মজুমদার নামে ওই যুবকের বাড়ি অসমের লামডিং-এ। মাসখানেক আগে তিনি হাওড়ায় এসেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন ওই যুবক। তবে তাঁর দেওয়া সমস্ত তথ্যই এখন খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, মনোবিদেরও সাহায্য নিচ্ছে পুলিশ।

রবিবার বিকাল পাঁচটা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স লাগোয়া একটি জলের ট্যাঙ্কের মাথা থেকে এক ব্যক্তিকে উঁকি মারতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পুলিশ। আরপিএফ এবং জিআরপিও এসে পৌঁছায়। প্রাথমিকভাবে ট্যাঙ্কের নীচে জাল পাতা হয়। স্টেশনের সামনে রাস্তায় লোক চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই যুবক যাতে চড়া আলোয় বিভ্রান্ত না হন, তার জন্য নিভিয়ে দেওয়া হয় স্টেশন চত্বরের সমস্ত বড় আলো।

হাইড্রোলিক মই দিয়ে উপরে ওঠার চেষ্টা করেন উদ্ধারকর্মীরা। কিন্তু কারওর কোনও কথায় কান না দিয়ে ট্যাঙ্কের ধার দিয়ে বিপজ্জনকভাবে ঘুরতে শুরু করেন ওই যুবক। এরপর তিনজন উদ্ধারকারী কোনও মতে ট্যাঙ্কের উপর উঠে পড়েন। দড়িতে ফাঁস লাগিয়ে ওই যুবকের দিকে ছুড়ে দিয়ে তাঁকে জাপটে ধরেন তাঁরা। তারপর তাঁকে নামিয়ে আনা হয়। বিট্টুকে গোলাবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। আপাতত সুস্থই রয়েছেন তিনি।

হাওড়া স্টেশনে হুলস্থূল! ১০০ ফুটের ট্যাঙ্কে চড়ে উঁকি মারছেন যুবক, নামাতে নাজেহাল দমকলকর্মীরা


```