Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

রুজিরার মা অসুস্থ, ওঁর সঙ্গে মানবিক কাজ করল না ইডি: মমতা

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুবাই যাত্রা আটকে দিয়েছে। শুধু তা নয়, বিমানবন্দরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস ধরানো হয়েছে। এ ঘটনা নিয়ে বিকেলে প্রতিক্

রুজিরার মা অসুস্থ, ওঁর সঙ্গে মানবিক কাজ করল না ইডি: মমতা

শেষ আপডেট: 5 June 2023 10:52

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে কলকাতা বিমানবন্দরে অভিবাসন দফতর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দুবাই যাত্রা আটকে দিয়েছে। শুধু তা নয়, বিমানবন্দরেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস ধরানো হয়েছে। এ ঘটনা নিয়ে বিকেলে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata on ED's summon to Rujira Banerjee)।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, ব্যাপারটা ওরাই ভাল বলতে পারবে। রুজিরা একজন পাঞ্জাবি মেয়ে। ওঁর মা অসুস্থ। তাঁকে দেখতে যাচ্ছিল। মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট রুজিরাকে বিদেশ যাত্রায় অনুমতি দিয়েছিল। আদালত বলেছিল, কোথাও গেলে ইডিকে জানিয়ে রাখতে। সেই মোতাবেক অনেক আগেই ইডিকে জানানো হয়েছিল। কিছু বলার থাকলে তখনই বলতে পারতে কেন্দ্রীয় এজেন্সি। কিন্তু এভাবে বিমানবন্দরে আটকে দেওয়া, খুবই অমানবিক।

রুজিরার বাবা মা অনাবাসী ভারতীয়। তাঁরা সম্ভবত থাইল্যান্ডে থাকেন। রুজিরা অবশ্য দুবাই যাচ্ছিলেন বলে খবর। তাঁর সঙ্গে তাঁর ছেলেমেয়ে ছিল বলেও জানা গিয়েছে। এদিন তাঁকে অভিবাসন দফতর আটকানোর পর ওয়েটিং রুমে অনেকক্ষণ বসিয়ে রাখা হয়। পরে এদিনই রুজিরাকে নোটিস ধরিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে ৮ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে।

এর আগেও অভিষেক ও রুজিরার বিদেশ সফর নিয়ে আপত্তি করেছিল ইডি। কিন্তু গত বছর কলকাতা হাইকোর্টে অভিষেক ও রুজিরাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়। পরে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রাখে। তৃণমূল সূত্রে বলা হচ্ছে, ইডির বিরুদ্ধে আদালত মামলা দায়ের করতে পারেন রুজিরা। কারণ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাঁকে যেভাবে বাধা দেওয়া হয়েছে তাতে আদালতকে অবমাননা করা হয়েছে।

মমতা মঙ্গলে কটক যাবেন, বাংলার মৃতদের পরিবারে হোমগার্ডের চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর


```