Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

'আয়নায় নিজের মুখ দেখুন', মোদীকে পাল্টা আক্রমণে মমতা

দ্য ওয়াল ব্যুরো: ঘণ্টা দেড়েকের ব্যবধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনার অভিযোগের জবাব কড়ায়গণ্ডায় ফিরিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, “আপনি কিছু সময় মানুষকে বোকা বানাতে পার

'আয়নায় নিজের মুখ দেখুন', মোদীকে পাল্টা আক্রমণে মমতা

শেষ আপডেট: 12 August 2023 08:50

দ্য ওয়াল ব্যুরো: ঘণ্টা দেড়েকের ব্যবধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আনার অভিযোগের জবাব কড়ায়গণ্ডায় ফিরিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রধানমন্ত্রীর উদ্দেশে মমতা বলেন, “আপনি কিছু সময় মানুষকে বোকা বানাতে পারেন, সারাজীবন নয়। আয়নায় নিজের মুখ দেখুন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম!”

এই প্রসঙ্গে রাফেল চুক্তি কেলেঙ্কারি থেকে নোটবন্দির প্রসঙ্গ টেনে এনে তৃণমূল নেত্রীর (Mamata Banerjee) দাবি, “প্রধানমন্ত্রী মুখে দেশবাসীর স্বার্থরক্ষার কথা বলেন, আর কাজে সেটাই করেন যাতে বিজেপির স্বার্থ উপকৃত হয়। দেশের মানুষ খেতে পেল কি না, তাতে বিজেপির কিছু আসে যায় না।”

মমতা (Mamata Banerjee) দাবি করেছেন, “বিজেপি দেশের স্বার্থে কোনও কাজ করে না, শুধু রাজনৈতিক হাওয়া তুলতে জানে!” এই বিষয়েই এদিন সরাসরি প্রধানমন্ত্রীকে বিদ্রুপ করে মমতা বলেন, “অন্যকে জ্ঞান না দিয়ে নিজেদের আচরণ ঠিক করুন।”

শনিবার থেকে কোলাঘাটে শুরু হয়েছে বিজেপির পঞ্চায়েতি রাজ সম্মেলন। দু’দিনের এই সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া বক্তৃতায় বাংলায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর কথায়,“ভোটে জয়ের পরও তৃণমূল প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে। রক্ত নিয়ে হোলি খেলা শুরু করেছে।”

তারই জবাবে এদিন রাফেল চুক্তি থেকে শুরু করে নোটবন্দি. এমনকী মণিপুরের চলমান জাতি দাঙ্গায় মহিলাদের ধর্ষণের প্রসঙ্গও এদিন তুলে ধরেন মমতা। তৃণমূল নেত্রীর কথায় (Mamata Banerjee) , “আপনার (পড়ুন, প্রধানমন্ত্রী) চারপাশে থাকা দুর্নীতিগ্রস্ত লোকেদের বিরুদ্ধে তো কোনও ব্যবস্থা নেননি। দুর্নীতি থেকে নারী নির্যাতন, শ্লীলতাহানি সবকিছুতে এরা জড়িত।”

নিজের বক্তৃতায় এদিন টিম ইন্ডিয়ার প্রসঙ্গও টেনে আনেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘বিজেপির সময়ে সারা দেশের মানুষ দুর্ভোগে রয়েছেন। তাঁদের রক্ষা করতে টিম ইন্ডিয়া তৈরি হয়েছে। আর তাতেই বিভ্রান্ত হয়ে নিজেদের কুকর্ম ঢাকতে নজর ঘোরাতে মিথ্যে অভিযোগ করছেন প্রধানমন্ত্রী।’

আরও পড়ুন: 'বাংলায় পঞ্চায়েত ভোটের পরেও প্রাণঘাতী হামলা চলছে', কোলাঘাটের কর্মিসভায় বললেন মোদী


```