Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মমতা কাল দেউচার ২২২ ইচ্ছুকের হাতে তুলে দেবেন পুনর্বাসন প্যাকেজ, নিয়োগপত্র

রফিকুল জামাদার দেউচা পাঁচামি (Deucha Pachami) কয়লা খনি প্রকল্পে জমি নেওয়ার আগেই পুনর্বাসন প্যাকেজ (Compensation) ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জমির বদলে জমি, নয়তো চাকরি। আগামীকালই এই প্রকল্পে জমি দিতে ই

মমতা কাল দেউচার ২২২ ইচ্ছুকের হাতে তুলে দেবেন পুনর্বাসন প্যাকেজ, নিয়োগপত্র

শেষ আপডেট: 22 February 2022 14:35

রফিকুল জামাদার

দেউচা পাঁচামি (Deucha Pachami) কয়লা খনি প্রকল্পে জমি নেওয়ার আগেই পুনর্বাসন প্যাকেজ (Compensation) ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জমির বদলে জমি, নয়তো চাকরি। আগামীকালই এই প্রকল্পে জমি দিতে ইচ্ছুকদের হাতে তুলে দেওয়া হবে পুনর্বাসন প্যাকেজ বা নিয়োগপত্র। সঙ্গে তাঁরাও তাঁদের জমি দেওয়ার ইচ্ছাপত্র তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মোদী, মমতার সভা ঘিরে সাজছে বারাণসি, প্রস্তুতি বৈঠকে অমিত শাহ, কিরণময় বুধবার মোট ২২২ জনকে নবান্নের তরফে এই পুনর্বাসন প্যাকেজ বা নিয়োগপত্র তুলে দেওয়া হবে। তার মধ্যে ৫০ জনকে ডাকা হয়েছে নবান্নে। বাকিরা ভার্চুয়ালি এই সভায় যোগ দেবেন। তাঁদের হাতেও এই একই প্যাকেজ ও নিয়োগপত্র তুলে দেওয়া হবে। প্রসঙ্গত, বুধবারই শিল্প উন্নয়ন পর্ষদের বৈঠক বসতে চলেছে। আগামীকাল নবান্নে এই পর্ষদের বাকি সদস্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই এই পুনর্বাসন প্যাকেজ ও নিয়োগপত্র দেওয়ার কাজ সম্পন্ন হবে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে যেতে পারেন দেউচা পাঁচামিতে। সেখানকার কয়লা খনি প্রকল্প ঘুরে দেখবেন বলে সূত্রের খবর। নবান্ন সূত্রে জানা গিয়েছিল, আসন্ন বিজিবিএসে রাজ্য সরকার তাজপুর সমুদ্র বন্দর, দেউচা পাঁচামির কয়লা খনি প্রকল্প এবং উত্তরবঙ্গে পর্যটন, চা ও ফল প্রক্রিয়াকরণ শিল্পকে বিশেষভাবে তুলে ধরতে চাইছে। পর্ষদের বৈঠকে ওই প্রকল্পগুলি ছাড়াও অন্য শিল্প নিয়ে কথা হবে। এছাড়া কথা হবে রাজ্যের শিল্প উৎসাহ প্যাকেজ নিয়ে। ইতিমধ্যে শিল্পের লাইসেন্স দেওয়া, জল, বিদ্যুৎ ইত্যাদির লাইনের সংযোগ দেওয়ার কাজ নামমাত্র সময়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```