Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

মেয়েদের চাকরি সুনিশ্চিত করতে চায় মমতা সরকার, নয়া প্ল্যাটফর্ম আনার ভাবনা

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুরু থেকেই মেয়ে-মহিলাদের উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছে (Mamata Banerjee govt)। ছাত্রীদের উচ্চ শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য চালু হয়েছিল কন্যাশ্রী, যার প্রশংসা ছড়িয়ে পড়েছিল দেশের বাইরেও। এছাড়া

মেয়েদের চাকরি সুনিশ্চিত করতে চায় মমতা সরকার, নয়া প্ল্যাটফর্ম আনার ভাবনা

শেষ আপডেট: 14 May 2023 12:45

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুরু থেকেই মেয়ে-মহিলাদের উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছে (Mamata Banerjee govt)। ছাত্রীদের উচ্চ শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য চালু হয়েছিল কন্যাশ্রী, যার প্রশংসা ছড়িয়ে পড়েছিল দেশের বাইরেও। এছাড়া রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প তো রয়েছেই। লক্ষ্মীর ভাণ্ডার চালু হতেই বিরোধীরা কটাক্ষ করেছিলেন, 'চাকরি না দিয়ে ভাতা দেওয়া!' এবার অবশ্য আর তা নিয়ে কটাক্ষ করার সুযোগ মিলবে না। কারণ মেয়েদের চাকরির নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে এবার 'উইমেন্স এমপাওয়ারমেন্ট প্ল্যাটফর্ম' (women's empowerment platform) তৈরির কথা ভাবছে তৃণমূল সরকার, যার মাথায় থাকবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

অভিনব এই প্ল্যাটফর্মের মাধ্যমে লক্ষ লক্ষ মহিলার কর্মসংস্থান নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। এ বিষয়ে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। তারপরেই জোর কদমে কাজ শুরু করে দিয়েছেন উইমেন্স এমপাওয়ারমেন্ট প্ল্যাটফর্মের আধিকারিকরা।

জানা গেছে, প্রাথমিকভাবে রাজ্যের বিভিন্ন দফতরের হাতে থাকা মেয়েদের কাজ সম্পর্কিত তথ্য খতিয়ে দেখে কোন বিভাগে কতজন কাজ করছেন সে বিষয়ে একটি বিশদ রিপোর্ট তৈরি করা হবে। কোন কোন বিভাগে তাঁদের জন্য আরও কর্মসংস্থান তৈরি করা যায়, তাও খতিয়ে দেখা হবে। রাজ্যজুড়ে গ্রাম এবং শহরের বিভিন্ন এলাকার শুধু সরকারি নয়, বেসরকারি সংস্থাগুলিতেও মেয়েদের চাকরির কী কী সুযোগ রয়েছে, তা আরও বাড়ানো সম্ভব কিনা, বাড়াতে হলে কী কী পদক্ষেপ করতে হবে, এই সমস্ত কিছু খতিয়ে দেখে একটি শ্বেতপত্র তৈরি করবে রাজ্য সরকার। তার উপর ভিত্তি করেই প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে পরবর্তী কর্মসূচি ভাবা হবে।

শ্রম, কারিগরি শিক্ষা, শিল্প, অর্থ, ক্ষুদ্রশিল্প, স্বাস্থ্য, পঞ্চায়েত, তথ্য প্রযুক্তি, অনগ্রসর শ্রেণী কল্যাণ, এবং তথ্য সংস্কৃতি দফতরের সচিবরা রয়েছেন এই প্ল্যাটফর্মে। এর এগজিকিউটিভ ডিরেক্টর করা হয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দফতরের সচিবকে। প্রতি দফতরে নোডাল অফিসার হিসেবে রাখা হয়েছে একজন পদস্থ আধিকারিককে। এই প্ল্যাটফর্মে মেয়েদের চাকরি সুনিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে অনেক সময়েই মহিলাদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলির সমাধানেরও উপায় নিশ্চিত করা হবে বলে জানা গেছে।

মধ্যশিক্ষা পর্ষদের অফিসে ফের সিবিআই হানা! জিজ্ঞাসাবাদ চলছে আধিকারিকদের


```