Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

স্বামীর চোখে সুচ ফুটিয়ে খুন! ফাঁকা বাড়িতে প্রেমিককে ডেকে পরকীয়ায় মজেছিলেন স্ত্রী

স্বামীর চোখে সুচ ফুটিয়ে খুন! ফাঁকা বাড়িতে প্রেমিককে ডেকে পরকীয়ায় মজেছিলেন স্ত্রী

শেষ আপডেট: 12 October 2023 17:22

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: ফাঁকা বাড়িতে প্রেমিককে ডেকেছিল স্ত্রী। বাড়িতে ঢুকে স্ত্রীকে অন্য যুবকের সঙ্গে দেখে প্রতিবাদ করেছিলেন স্বামী। তাই রাগে চোখে সুচ ফুটিয়ে স্বামীকে খুন করলেন স্ত্রী! এমনই অভিযোগ উঠেছে মালদহ চাঁচল এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নারায়ণ দাস। তিনি চাঁচল ১ নম্বর ব্লকের শংকরকলা গ্রামের বাসিন্দা। তিনি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করতেন। 

আত্মীয়দের অভিযোগ, নারায়ণের সঙ্গে স্ত্রীর পবিত্রা দাসের সম্পর্ক ভাল ছিল না। নারায়ণ কর্মসূত্রে বাইরে থাকায় এলাকার এক যুবকের সঙ্গে ওই মহিলা পরকীয়া সম্পর্কে জড়িয়ে ছিলেন। স্বামী বাড়ি ফিরলেই পবিত্রা অশান্তি শুরু করতেন। এই ভাবেই চলছিল নারায়ণের দাম্পত্য জীবন।

অভিযোগ, পুজোর ছুটি কাটাতে বাড়িতে কয়েকদিন আগেই ফিরেছেন নারায়ণ। বোন অসুস্থ থাকায় বুধবার তাঁকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা পেয়ে প্রেমিককে বাড়িতে ডেকে নিয়েছিল পবিত্রা। রাত আটটা নাগাদ বাড়ি ফিরে এসে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় পাড়ার এক যুবকের সঙ্গে দেখে ফেলেন নারায়ণ। প্রতিবাদ করলে স্বামীর উপর চড়াও হয় পবিত্রা। বাড়িতে থাকা সেলাইয়ের কৌটো থেকে সুচ বের করে স্বামীর চোখে ঢুকিয়ে দেয়। তারপরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। 

বৃহস্পতিবার সকালে নারায়ণকে দেখতে না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হওয়ায় তাঁরা সরাসরি বাড়ির ভেতরে ঢুকে নারায়ণের খোঁজ নেয়। তখনই একটি ঘরে নারায়ণের ঝুলন্ত দেহ দেখতে পায়। এই দৃশ্য দেখেই পবিত্রাকে একটি ঘরে আটকে রাখেন পাড়া-প্রতিবেশীরা। পরে তার প্রেমিককে খুঁজতে বের হন তাঁরা। কিন্তু ওই যুবক ধরার পড়ার ভয়ে এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। 

চাঁচল থানার পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নারায়ণের স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার। ইতিমধ্যে অভিযুক্ত স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার প্রেমিকের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।


```