Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

মইদুল ইসলাম হাইকোর্টের দ্বারস্থ, পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ শিক্ষকের

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টের (highcourt) দ্বারস্থ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম (Maidul Islam)। গতকাল রাতে ২০০ জন পুলিশ তাঁর বাড়ি ঘেরাও করে বলে অভিযোগ। ফেসবুক লাইভে গোটা পরিস্থিতি সোশ্যাল

মইদুল ইসলাম হাইকোর্টের দ্বারস্থ, পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ শিক্ষকের

শেষ আপডেট: 10 September 2021 10:41

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ নিয়ে হাইকোর্টের (highcourt) দ্বারস্থ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলাম (Maidul Islam)। গতকাল রাতে ২০০ জন পুলিশ তাঁর বাড়ি ঘেরাও করে বলে অভিযোগ। ফেসবুক লাইভে গোটা পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় তুলেও ধরেন তিনি। সকালে সেই অভিযোগ নিয়ে উচ্চ আদালতে গেলেন মইদুল। এবার মাদক জিহাদ! কেরলের বিশপের নতুন অভিযোগে কাঠগড়ায় মুসলিমরাই হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেছেন মইদুল ইসলাম। তাঁর বাড়িতে কেন এভাবে পুলিশ গিয়ে 'হামলা' চালালো সেই প্রশ্ন তুলেছেন তিনি। জানিয়েছেন, তিনি একজন শিক্ষক, কোনও চোর বা ডাকাত নন। তার বাড়িতে বিশাল পুলিশবাহিনী নিয়ে যাওয়ার কী দরকার ছিল? প্রশ্ন তুলেছেন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক। তাঁর আরও প্রশ্ন, কেন তাঁকে আগে থেকে নোটিস দিয়ে তাঁর অপরাধ জানানো গেল না? বিধাননগর নর্থ থানার আইসি-র নেতৃত্বে এই পুলিশি অভিযান চলে অভিযোগ করেছেন মইদুল। সঙ্গে ছিল বেলেঘাটা থানার পুলিশও। সকাল ৫টা ৪৫ মিনিটে শেষ বার ফেসবুক লাইভ করেছেন মইদুল। তখনও তাঁর বাড়ির পাশে পুলিশ জমায়েত করে আছে বলে অভিযোগ। তবে বাড়িতে কেউ ঢুকতে পারেনি। মইদুল জানিয়েছেন, তিনি শ্বশুরবাড়িতে রয়েছেন। বেলেঘাটার এই বাড়িতে রাত ১১টা নাগাদ এসে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। অসুস্থ শ্বশুর শাশুড়ির কথা না ভেবেই দরজা খোলার জন্য চাপ দেয় পুলিশ। অসুস্থ হয়ে পড়েন তাঁর শালাও। যদি তাঁকে গ্রেফতার করা হয় তবে তার হয়ে আন্দোওন আরও জোরদার করার আবেদন জানিয়েছেন মইদুল সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ, পুলিশের কাছে কোনও ওয়ারেন্ট ছিল না। উল্লেখ্য, এই মইদুল ইসলাম মগরাহাট থেকে আইএসএফের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের পাঁচ জন শিক্ষিকা বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। দিন কয়েক আগে তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। বিষ খাওয়া সেই শিক্ষিকাদের এক জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। বদলি, বেতন সংক্রান্ত বিবিধ তাঁদের অভিযোগ। তবে বারবার শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েও তাঁরা তাঁর নাগাল পাননি। গতকাল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক মইদুল ইসলামের বাড়িতে পুলিশি হানায় ফের চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার তা গড়াল হাইকোর্ট পর্যন্ত। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```