
শেষ আপডেট: 24 May 2023 07:53
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: ভয়াবহ আগুন লাগল লিলুয়ার (Liluya Fire) আইসক্রিম কারখানায় (Ice Cream Factory)। অগ্রসেন স্ট্রিটে রয়েছে ওই আইসক্রিম কারখানা। সেখানেই বুধবার সকাল দশটা নাগাদ আগুন লাগে। দাহ্যবস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। হইচই পড়ে যায় গোটা এলাকায়। আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন স্থানীয়রা।
প্রত্যদর্শীরা জানিয়েছেন, প্রথমে কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। চোখের নিমেষেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। কারখানার কর্মচারীরা প্রাণ বাঁচাতে দৌড়ে কারখানার বাইরে বেরিয়ে আসতে থাকেন। এদিকে ওই কারখানার পাশেই রয়েছে একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুল। সেখানেও আতঙ্ক ছড়ায়।

যদিও খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দেয়। দমকল ও স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। দমকলের কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল। জিনিসপত্রে বেশ অনেকটা ক্ষতি হলে কেউ হতাহত হয়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
সিআইডির জালে ভানু বাগের স্ত্রী, বিস্ফোরণের পরেই লুকিয়ে ছিলেন ভাইয়ের বাড়িতে