Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

অনাথ হাঁসের ছানাদের বড় করছে চারপেয়ে ফ্রেড! দেখুন ভাইরাল ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: জন্মের পরেই মা ছেড়ে গেছে ছানাদের। এখনও তো ঠিক মতো খেতেও শেখেনি তারা! ছোট্ট ছোট্ট অনাথ (Orphaned) হাঁসের ছানাদের (Ducklings) এখন তাহলে দেখবে কে? 'ফ্রেড' থাকতে আর কে! কিন্তু 'ফ্রেড' তো হাঁস নয়! নাই বা হল, তাতে কী! জ

অনাথ হাঁসের ছানাদের বড় করছে চারপেয়ে ফ্রেড! দেখুন ভাইরাল ভিডিও

শেষ আপডেট: 21 July 2022 06:18

দ্য ওয়াল ব্যুরো: জন্মের পরেই মা ছেড়ে গেছে ছানাদের। এখনও তো ঠিক মতো খেতেও শেখেনি তারা! ছোট্ট ছোট্ট অনাথ (Orphaned) হাঁসের ছানাদের (Ducklings) এখন তাহলে দেখবে কে?

'ফ্রেড' থাকতে আর কে!

কিন্তু 'ফ্রেড' তো হাঁস নয়!

নাই বা হল, তাতে কী! জাতে কুকুর (Labrador dog) হলে কী হবে, অনাথ হাঁসের ছানাদের বড় করতে একাই একশো সে! ডানা নেই তো কী হয়েছে, তার থাবার ওমে নিশ্চিন্তে গুটিশুটি মেরে বসে থাকে হাঁসের ছানারা। ফ্রেডের স্নেহচ্ছায়ায় মহানন্দে বেড়ে ওঠে তারা। ফ্রেড এখন একদল হাঁসের বাচ্চার গর্বিত পালক বাবা (Foster Dad)!

রূপকথার গল্প মনে হলেও আসলে গল্প নয়, খাঁটি সত্যি! দুই প্রজাতির প্রাণীর মধ্যে এমন আশ্চর্য ভালোবাসার কাহিনীর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আইএফএস অফিসার সুশান্ত নন্দ টুইটারে শেয়ার করেছেন সেই ভিডিও। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, ল্যাব্রাডর প্রজাতির কুকুর ফ্রেড পরম মমতায় আগলে রেখেছে মা-হারা হাঁসের ছানাগুলিকে। তারা যে পরস্পরের সান্নিধ্য খুবই উপভোগ করছে, তা স্পষ্ট। হাঁসের ছানাগুলি কখনও বা বসে রয়েছে ফ্রেডের সামনের দুই পায়ের মাঝে, কখনও বা ঘুমন্ত ফ্রেডের পিঠে চড়ে রোদ্দুরের তাপে শরীর গরম করছে।

https://twitter.com/susantananda3/status/1549230206518382592?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1549230206518382592%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Foffbeat%2Fwatch-orphaned-ducklings-get-foster-dad-in-a-labrador-3171947

১৫ বছর বয়সি ফ্রেড আসলে ব্রিটেনের এসেক্সের মাউন্টফিচেট ক্যাসলের বাসিন্দা। জানা গেছে, আগেও একবার হাঁসের ছানাদের প্রতিপালন করে নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল সে। ফ্রেডের মালিক জেরেমি গোল্ডস্মিথ জানিয়েছেন, ২০১৮ সালে একবার দুর্গের আশেপাশে কয়েকটি মা-হারা হাঁসের ছানাকে খুঁজে পান তাঁরা। ছানাগুলি তখন এতই ছোট, যে, তাদের একা ছেড়ে দিতে পারেননি জেরেমি। বাড়িতে নিয়ে আসা মাত্রই ছানাগুলির দায়িত্ব নিয়ে নেয় ফ্রেড। চোখের নিমেষে হাঁসের ছানাদের 'সিঙ্গল ড্যাড' হয়ে ওঠে ফ্রেড।

২০১৯ সালে মাত্র ৭ দিন বয়সি হাঁসের ছানাদেরও স্নেহ দিয়ে বড় করে তোলে ফ্রেড। যতদিন না ছানাগুলি যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, ততদিন তাদের একেবারেই চোখের আড়াল করে না ফ্রেড। বড় হওয়ার পর ছানাগুলিকে দুর্গের আশেপাশে ছেড়ে দেওয়া হয়। এখনও পর্যন্ত মোট ১৫টি হাঁসের ছানার গর্বিত পালক বাবা হয়ে ইন্টারনেটে রাতারাতি 'নায়ক' হয়ে উঠেছে ফ্রেড।

আগ্নেয়গিরির কারসাজিতে আগুনরঙা মেঘ! অপূর্ব রূপে সাজল আন্টার্কটিকার আকাশ


```