Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

হাওড়ার ভোট নিয়ে প্রশ্ন শুনেই রাজ্যপাল বললেন, কান কাজ করছে না

দ্য ওয়াল ব্যুরো: জগদীপ ধনকড় এখন উপরাষ্ট্রপতি। বাংলার রাজভবনের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন মণিপুরের রাজ্যপাল লা গনেশন (la ganesan)। কিন্তু রাজ্যপাল বদলালেও হাওড়া পুরসভার ভোট (Howrah Municipality Election) কবে হবে, সেই ধোয়াঁশা কাটছে না।

হাওড়ার ভোট নিয়ে প্রশ্ন শুনেই রাজ্যপাল বললেন, কান কাজ করছে না

শেষ আপডেট: 3 September 2022 15:50

দ্য ওয়াল ব্যুরো: জগদীপ ধনকড় এখন উপরাষ্ট্রপতি। বাংলার রাজভবনের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন মণিপুরের রাজ্যপাল লা গনেশন (la ganesan)। কিন্তু রাজ্যপাল বদলালেও হাওড়া পুরসভার ভোট (Howrah Municipality Election) কবে হবে, সেই ধোয়াঁশা কাটছে না।

হাওড়া ও বালিকে পৃথক করা নিয়ে বিল প্রায় এক বছর আগে পাশ হয়ে গিয়েছিল বিধানসভায়। কিন্তু রাজ্য সরকার তথা শাসকদল বারবার অভিযোগ করেছে, রাজভবন ও বিলে সই করছে না বলেই আইন সংশোধন হচ্ছে না। ফলে ভোটটাও করা যাচ্ছে না।

শনিবার হাওড়া শরৎ সদনে বিশ্বহিন্দু পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল লা গণেশন। সেখানে তাঁকে সাংবাদিকরা হাওড়ার ভোট নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “মাই ইয়ার ইজ নট ওয়ার্কিং!” অর্থাৎ তাঁর কান কাজ করছে না!

২০১৮ সালে হাওড়ার পুরবোর্ডের মেয়াদ ফুরিয়েছিল। সেই থেকে প্রশাসক কর্পোরেশনের কাজ চালাচ্ছে। ভোট না হওয়ায় শহর হাওড়ার নাগরিক পরিষেবার কাজে যে অসুবিধা হচ্ছে তা অনেকবার বলেছেন তৃণমূল নেতারা। তবে এদিন যেভাবে রাজ্যপাল বলেছেন, কান কাজ করছে না তাতে অনেকেই মনে করছেন, হাওড়ার ভোট বিশ বাঁও জলে!

জহরকে ফেরানো হল তৃণমূলের নতুন গ্রুপে, বাদ দেওয়া নিয়ে চাপানউতোর


```