
শেষ আপডেট: 2 October 2022 07:27
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ রাজ্যের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন। শনিবার চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, ব্যক্তিগত সফরে চেন্নাই গিয়েছিলেন তিনি (La Ganeshan)। তারপরই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে এখন তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
লা গণেশন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপালের দায়িত্বের পাশাপাশি মণিপুরেরও রাজ্য়পালের দায়িত্বেও রয়েছেন। উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড় মনোনয়ন জমা দেওয়ার পরই পশ্চিমবঙ্গের রাজ্যপালের (Governor) দায়িত্ব পান তামিলনাড়ুর মানুষ লা গণেশন।
গণেশন তামিলনাড়ু বিজেপির শীর্ষনেতা ছিলেন। আরএসএসের সঙ্গেও যুক্ত ছিলেন দীর্ঘদিন। তারপর ধাপে ধাপে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান হয়। পরবর্তী সময় তিনি মণিপুরের রাজ্য়পালের দায়িত্বে আসেন। পুজোয় বেশকিছু মণ্ডপ উদ্বোধন করার কথা ছিল তাঁর। জানা গেছে, তারপরই চেন্নাই যান তিনি। এবং সেখানেই অসুস্থ বোধ করেন। তাঁর আরগ্য কামনা করছেন শুভানুধ্যায়ীরা।
উৎসবেও জনসংযোগ সিপিএমের, ডিজিটাল প্রচারে ‘লড়াইয়ের সহজপাঠ’