Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মাটি-ছাই-টাকা, শান্তনুর সম্পত্তির বটবৃক্ষের শিকড় গভীরে, কুন্তলের সঙ্গে জুটিও ছিল মজবুত

দ্য ওয়াল ব্যুরো: রামকৃষ্ণ বলেছিলেন, ‘টাকা মাটি, মাটি টাকা।’ অর্থের প্রতি নির্মোহ থাকার কথাই বলেছিলেন পরমহংসদেব। কিন্তু চাকরি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হুগলির তৃণমূল (TMC) নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) যেন বুঝেছিলেন, ম

মাটি-ছাই-টাকা, শান্তনুর সম্পত্তির বটবৃক্ষের শিকড় গভীরে, কুন্তলের সঙ্গে জুটিও ছিল মজবুত

শেষ আপডেট: 12 March 2023 03:09

দ্য ওয়াল ব্যুরো: রামকৃষ্ণ বলেছিলেন, ‘টাকা মাটি, মাটি টাকা।’ অর্থের প্রতি নির্মোহ থাকার কথাই বলেছিলেন পরমহংসদেব। কিন্তু চাকরি দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হুগলির তৃণমূল (TMC) নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee) যেন বুঝেছিলেন, মাটিতেই টাকা! জেলার রাজনীতিতে বিরোধীদের অভিযোগ, শান্তনু আরও একটা সার বুঝ বুঝেছিলেন। তা হল, ‘যেখানে পাইবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন।’

শান্তনু কসমেটিক্স আর মোবাইলের রিচার্জের দোকান খুলেছিলেন। তারপর বাবার মৃত্যুর পর বিদ্যুৎ দফতরে তাঁর চাকরিটাই পান। কিন্তু সেই নেতার যেভাবে বিদ্যুৎ গতিতে সম্পত্তি বেড়েছে তা চমকে দেওয়ার মতোই। যা দেখে সিপিএম-বিজেপি নেতারা বলছেন, এ শুধু চাকরি দুর্নীতি নয়।

তাহলে আর কী আছে?

এই প্রশ্নেই জেলা তৃণমূলেও কান পাতলে শোনা যাচ্ছে নানান কথা। তারমধ্যে অন্যতম মাটি মাফিয়াদের সঙ্গে যোগ। হুগলির বলাগড় ব্লক গঙ্গাপাড়ের অঞ্চল। সেখানে মাটি কেটে তা পাচার করা বহুদিনের ইস্যু। একটা সময়ে জনৈক কেডি হয়ে উঠেছিলেন মাটি সম্রাট। অভিযোগ, তাঁর সঙ্গে শান্তনুর নিবিড় সম্পর্ক ছিল।

এ তো গেল মাটি। সেইসঙ্গে আসছে ছাইয়ের প্রসঙ্গও। শান্তনু নিজে বিদ্যুৎ দফতরের কর্মী। আবার তৃণমূলের নেতাও। এই দু'টি বিষয়কে কাজে লাগিয়ে থার্মাল পাওয়ার লাগোয়া এলাকায় উচ্ছিষ্ট ছাই নিয়েও কালোবাজারির চক্রের সঙ্গে তাঁর যোগ রয়েছে বলে অনেকের অভিযোগ। হুগলি প্রশাসনেরও কেউ কেউ বলছেন, মাটি আর ছাইয়ে বিপুল পরিমাণ কাঁচা পয়সার নেশায় বুঁদ ছিলেন শান্তনু।

শান্তনুর মতোই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষও (Kuntol ghosh) বলাগড়ের ছেলে। জানা গিয়েছে, দু’জনের জুটি ছিল মারাত্মক। শুধু দুর্নীতি বা টাকা তোলার প্রশ্নে নয়। রাজনৈতিক ক্ষেত্রেও তাই। শান্তনুর হয়ে বিভিন্ন কলেজে ভোট করানোর বাহিনীকে নেতৃত্ব দিতেন কুন্তল। যুব তৃণমূলের দাপুটে নেতা হিসাবে যখন শান্তনুর উত্থান সেই সময়ে কুন্তল ছিলেন তাঁর বিশ্বস্ত সেনানি।

হুগলির এক সিপিএম নেতা বলেন, "শান্তনুর তো মন্ত্র ছিল একটাই! এই দিয়ে করে খাই, গঙ্গা মাটি এবং ছাই!'

শনিবার শান্তনুকে আদালতে পেশ করে ইডি দাবি করেছে, হুগলি জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষের নির্দেশেই কুন্তল ১৯ কোটি টাকা দিয়েছিলেন তাপস মণ্ডলকে। কেন্দ্রীয় এজেন্সি এও দাবি করেছে, শান্তনুর বাড়িতে তল্লাশি চালিয়ে যা যা নথি উদ্ধার হয়েছিল তার বেশিরভাগই চাকরি পেয়েছিল। ফলে স্পষ্ট, কলেজে ভোট করানোর মতো স্কুলের চাকরিতেও একইভাবে কাজ করেছিল শান্তনু-কুন্তল জুটি। শান্তনু ছক বাতলে দিয়েছিলেন। কুন্তল কেবল থ্রু বল বাড়িয়ে দিয়েছিলেন তাপস মণ্ডলের দিকে।

বলাগড়ে পৈতৃক বাড়ির পাশাপাশি শান্তনুর বিপুল সম্পত্তির সন্ধান মিলেছে। জিরাটে হোম স্টে, আসাম লিঙ্ক রোডের ধারে ঝা চকচকে ধাবা, গঙ্গার ধারে রিসর্ট, চন্দননগরে বড় বাজারে একটি অভিজাত আবাসনে ১৮৫০ বর্গ ফুটের ফ্ল্যাট, বেশ কয়েকটি দামি গাড়ি ইত্যাদি রয়েছে শান্তনুর।

সব দেখে অনেকেই মনে করছেন এ শুধু নিয়োগ দুর্নীতি নয়। শান্তনু যেভাবে সম্পত্তির বটগাছ বানিয়েছেন তার শিকড় অনেক গভীরে। সেখানে গেলে পাওয়া যাবে গঙ্গার পলি মাটি, ছাই। না জানি আরও কত কী!

শান্তনুই ছিলেন কুন্তলের 'মেন্টর', কোর্টে বলল ইডি


```