Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

কেউ পেয়েছেন ৪, কেউ ২৬, এসএসসির খাতায় সবাই ৫৩! রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় (SLST OMR Case) রায় দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আপাতত সিঙ্গল বেঞ্

কেউ পেয়েছেন ৪, কেউ ২৬, এসএসসির খাতায় সবাই ৫৩! রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

শেষ আপডেট: 13 February 2023 12:18

দ্য ওয়াল ব্যুরো: নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় (SLST OMR Case) রায় দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt)। হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আপাতত সিঙ্গল বেঞ্চের রায়ের উপর নতুন কোনও নির্দেশ দেওয়া হবে না। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বজিত বসুর নির্দেশের প্রেক্ষিতে আলাদা আলাদা করে রায় জানাবে ডিভিশন বেঞ্চ।

আদালতে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, তাদের কাছে শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর শিটের কোনও হার্ড কপি সংরক্ষণ করা নেই। ডিজিটাল মাধ্যমে উত্তরপত্র সংরক্ষিত রয়েছে।

এই ওএমআর শিটের বরাত দেওয়া হয়েছিল গাজিয়াবাদের একটি সংস্থাকে। নাইসা নামের সেই সংস্থার কাছ থেকে ওএমআর শিট সংক্রান্ত তথ্য সংগ্রহ করেছে সিবিআই।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ওএমআর শিটে ব্যাপক কারচুপি করা হয়েছে। কম নম্বর পাওয়া পরীক্ষার্থীদের পাশ করিয়ে দেওয়া হয়েছে। ওএমআর শিটে কেউ পেয়েছেন ৪, কেউ পেয়েছেন ২৬, অথচ তাঁদের সকলকে ৫৩ নম্বর দিয়ে পাশ করানো হয়েছে।

ওএমআর শিটে কারচুপির অভিযোগ উঠেছে এসএসসির পরীক্ষায় বসা ৯৫২ জন চাকরিপ্রার্থীর বিরুদ্ধে। সিবিআইয়ের অভিযোগের পর এসএসসি তথ্য খতিয়ে দেখে কারচুপির কথা স্বীকারও করে নিয়েছে। তারা জানায় ৮০৫ জনের উত্তরপত্রে কারচুপি হয়েছে। এর পরেই হাই কোর্ট নির্দেশ দেয়, কমিশন নিজ ক্ষমতা প্রয়োগ করে ওই ৮০৫ জনের চাকরি বাতিল করুক। এই প্রক্রিয়া ৭ দিনের মধ্যে শুরু করার নির্দেশও দেন বিচারপতি বসু।

সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেন চাকরি হারানো শিক্ষকেরা। সোমবার তাঁদের আইনজীবী জয়দীপ কর, অনিন্দ্য লাহিড়ী এবং সৌম্য মজুমদারের বক্তব্য, শুধুমাত্র সিবিআইয়ের দেওয়া ওএমআর শিট থেকেই চাকরি বাতিল করতে পারে না এসএসসি। কারণ, কমিশন জানিয়েছে, আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে। ফলে সিবিআই যে ওএমআর শিট উদ্ধার করেছে তা 'মিরর ইমেজ'। অর্থাৎ, এটি মূল নথি নয়।

ডিভিশন বেঞ্চে আবেদনকারীদের প্রশ্ন, কমিশনের এমন ভুল কীভাবে হল? কাদের জন্য এই ভুল হল? এত পরীক্ষার্থী কী ভুল করলেন? ডিভিশন বেঞ্চে তাঁদের আবেদন, সুপারিশপত্র বাতিলের উপর স্থগিতাদেশ দেওয়া হোক।

অন্য দিকে এসএসসি-র আইনজীবী সুতনু পাত্রের বক্তব্য, এই তদন্তে তারা সব রকম সাহায্য করতে প্রস্তুত। এই ৯৫২ জনের উত্তরপত্র (ওএমআর শিট) খতিয়ে দেখা হয়েছে। ডিজিটাল ভাবে সংরক্ষণ করার পরেই আসল ওএমআর শিট নষ্ট করা হয়েছে। ফলে ডিজিটালে যা আছে তা আসল ওএমআর শিটের প্রতিলিপি। কোনও প্রার্থীর এতে আপত্তি থাকলে তিনি প্রাপ্ত নম্বর যাচাই করে দেখতে পারেন।

মামলকারীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিমের প্রশ্ন তোলেন, এই ৯৫২ জনের কেউ কি জোর দিয়ে বলতে পারবেন যে, যে সব ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তা তাঁদের নয়? এত দিন কিছু না বলে চাকরি যাওয়ার মুখে কেন ওএমআর শিট নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা? ওএমআর শিটের হার্ড কপি না থাকলেও তথ্যগুলো সব রয়েছে।

তাঁদের আরও বক্তব্য, তদন্তের প্রাথমিক পর্যায়ে ৯৫২ জনের ওএমআর শিট উদ্ধার হয়েছে। তদন্ত আরও এগোলে সংখ্যা ১৯৫২ ছাড়িয়ে যাবে।

হস্টেলের ছাদ থেকে সটান ঝাঁপ! আত্মহত্যা করলেন আইআইটি বম্বের ছাত্র


```