Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

রাজগঞ্জে সভার মাঝে ভিডিও কলে হাজির কেএলও সুপ্রিমো জীবন সিংহ, তদন্তের নির্দেশ পুলিশের

এবার সরাসরি জনসভার মঞ্চে লাইভ ভিডিও কলে এলেন কেএলও সুপ্রিমো জীবন সিংহ! বিষয়টি জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিলেন পুলিশ সুপার।

রাজগঞ্জে সভার মাঝে ভিডিও কলে হাজির কেএলও সুপ্রিমো জীবন সিংহ, তদন্তের নির্দেশ পুলিশের

শেষ আপডেট: 3 December 2023 17:29

দ্য ওয়াল ব্যুরো, রাজগঞ্জ: সভা চলাকালীন আচমকাই লাইভ ভিডিও কল। তাতেই ফোনের ওপারে হাজির হলেন নিষিদ্ধ সংগঠন কেএলও সুপ্রিমো জীবন সিংহ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রামপঞ্চায়েতের জুগনি ডাঙা গ্রামে ঘটনাটি ঘটে। আর বিষয়টি জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিলেন পুলিশ সুপার।

অল কামতাপুর কোচ রাজবংশী সমাজের পক্ষ থেকে গত শুক্রবার একটি সভার আয়োজন করা হয়। সংগঠন সূত্রের খবর, জীবন সিংহের সঙ্গে কেন্দ্রের দ্রুত শান্তি চুক্তি সম্পন্ন করা, কামতাপুর ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করাই ছিল ওই সভার মূল আলোচ্য বিষয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, লোকসভার শীতকালীন অধিবেশনে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করতে হবে। এমনকী তা না করলে আসন্ন লোকসভা নির্বাচন বয়কট করারও ডাক দেয় ওই সংগঠন। 

সভা চলাকালীন সংগঠনের পক্ষ থেকে জীবন সিংহের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হয়। এরপর তিনি যা বলেন তা প্রথমে মাইক্রোফোনের মাধ্যমে শোনানো হয়। পরে ভিডিও কলের মাধ্যমে অনুগামীদের বার্তা দেন জীবন সিংহ। এ প্রসঙ্গে পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, ওই মিটিংয়ে কি হয়েছে তা জানা নেই। বিষয়টি তদন্ত করে দেখা হবে। 

উল্লেখ্য, গত দুই দশকেরও বেশি সময় ধরে পুলিশের খাতায় ফেরার নিষিদ্ধ সংগঠন কেএলও সুপ্রিমো জীবন সিংহ। ২০০৩ সালের ডিসেম্বর মাসে ভুটানে সেনা অভিযানের পর থেকে আর তার কোনও নাগাল পায়নি পুলিশ। এরপর গত ২০ বছর ধরে জীবন সিংহ কখনও বাংলাদেশ, কখনও আবার ভুটান, নেপাল কিংবা মায়ানমারে গোপন ডেরায় রয়েছেন বলে বিভিন্ন গোয়েন্দা সূত্র মারফৎ জানা গিয়েছে। কিন্তু তাঁকে নিজেদের নাগালে নিতে পারেনি পুলিশ। আর লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ির রাজগঞ্জে প্রকাশ্য জনসভায় জীবনের ভিডিও কলের মাধ্যমে উপস্থিতিকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।


```