বর্ধমানে ক্রিকেট খেললেন কপিল দেব
দ্য ওয়াল ব্যুরো : ১৯৮৩ সালে বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ শুক্রবার এসেছিলেন বর্ধমানে। এদিন তিনি শহরের নীলপুরের মালির মাঠে দু’দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফ্যানেদের সঙ্গে তিনি সেলফি তোলেন। অটোগ্রাফ দেন। এমনকী ক
শেষ আপডেট: 25 January 2019 19:29
দ্য ওয়াল ব্যুরো : ১৯৮৩ সালে বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ শুক্রবার এসেছিলেন বর্ধমানে। এদিন তিনি শহরের নীলপুরের মালির মাঠে দু’দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফ্যানেদের সঙ্গে তিনি সেলফি তোলেন। অটোগ্রাফ দেন। এমনকী কোট, প্যান্ট, টাই পরে নিজেই নেমে পড়েন মাঠে।

ব্যাটে-বলে তিনি যে এখনও দক্ষ বুঝিয়ে দেন কপিলদেব। তাঁর মতে, শুধু বাংলা নয়, সারা দেশেই ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে নিউজিল্যান্ড সফররত ভারতীয় টিম নিয়ে আগাম কিছু বলতে তিনি অস্বীকার করেন।