Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

জাভেদ শামিম এডিজি ‘আইনশৃঙ্খলা’য়, নাড্ডা-কাণ্ডে বিতর্কিত দুই পুলিশ অফিসারেরও বদলি হল

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের রায় উদ্ধৃত করে রাজ্যের বর্তমান এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে যে ভাবে লাগাতার প্রশ্ন তুলেছেন রাজ্যপাল, তাতে ভোটের সময়ে নির্বাচন কমিশনের হাতে তাঁর বদলি অবধারিত বলে মনে করছিলেন অনেকেই। তাতে

জাভেদ শামিম এডিজি ‘আইনশৃঙ্খলা’য়, নাড্ডা-কাণ্ডে বিতর্কিত দুই পুলিশ অফিসারেরও বদলি হল

শেষ আপডেট: 6 February 2021 13:05

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের রায় উদ্ধৃত করে রাজ্যের বর্তমান এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংয়ের ভূমিকা নিয়ে যে ভাবে লাগাতার প্রশ্ন তুলেছেন রাজ্যপাল, তাতে ভোটের সময়ে নির্বাচন কমিশনের হাতে তাঁর বদলি অবধারিত বলে মনে করছিলেন অনেকেই। তাতে হয়তো বাংলায় শাসক দল অস্বস্তিতেই পড়ত। কারণ, তিনি প্রশাসনের কাছের লোক বলেই বহুজনের মত। শনিবার বিকেলে সেই জ্ঞানবন্ত সিংকে আগেভাগে এডিজি আইনশৃঙ্খলার পদ থেকে সরিয়ে দিলেন পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে সশস্ত্র পুলিশের এডিজি ও ইনস্পেক্টর জেনারেল করা হল। পরিবর্তে সেই পদে আনা হল কাকে? জাভেদ শামিম। ২০১৬ সালের ভোটে কলকাতায় শান্তিপূর্ণ ভোট করিয়ে যেমন প্রশংসিত হয়েছিলেন সৌমেন মিত্র, তেমনই প্রশংসিত হয়েছিলেন নিষ্ঠাবান পুলিশ অফিসার তথা তৎকালীন সল্টলেকের পুলিশ কমিশনার জাভেদ শামিম। ভোট মিটতেই জাভেদ শামিমকে সেই পদ থেকে সরিয়ে আর্থিক অপরাধ দমন শাখায় পাঠিয়ে দিয়েছিলেন। শুক্রবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন, সৌমেন মিত্রকে কলকাতার পুলিশ কমিশনার করা হচ্ছে। শনিবার বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার দেখা গেল জাভেদ শামিমকে এডিজি (আইনশৃঙ্খলা) পদে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। বস্তুত ভোটের সময়ে এডিজি (আইনশৃঙ্খলার) দায়িত্ব অনেক। বিশেষ করে বাংলায় নির্বাচনী সন্ত্রাসের যে ইতিহাস ও যে ঘটমান বর্তমান রয়েছে, তাতে এই পদে নিরপেক্ষ পুলিশ অফিসার থাকা অপরিহার্য। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “পেটোয়াদের সরানো দেখে কেউ যেন না ভাবেন জ্ঞানচক্ষু খুলে গিয়েছে। নির্বাচন কমিশন ওদের সরাত, তাতে মুখ পুড়তে। সেই অনিবার্য অস্বস্তি কাটাতেই আগেভাগে স্বচ্ছ প্রশাসনের মূর্ত প্রতীক হয়ে ওঠার বৃথা চেষ্টা। কারণ, গত দশ বছরে বাংলায় যে পুলিশ রাজ চলেছে, যে ভাবে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা সাজিয়ে বিরোধীদের হেনস্থা করা হয়েছে, তা মানুষের মনে গেঁথে রয়েছে।” জ্ঞানবন্তের পাশাপাশি বদলি করা হয়েছে সেই দুই অফিসারকেও, যাঁদের বাংলার বাইরে ডেপুটেশনে পাঠানোর নির্দেশ দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ের উপর হামলার ঘটনায় সরাসরি এই দুই অফিসারের উপর দায় চেপেছিল। এঁদের মধ্যে রাজীব মিশ্রকে দক্ষিণবঙ্গের এডিজি পদ থেকে সরিয়ে তাঁকে প্ল্যানিংয়ে পাঠানো হয়েছে। আর প্রবীণ ত্রিপাঠিকে প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছে প্রভিশনিংয়ে। তাৎপর্যপূর্ণ ভাবেই বদল করা হয়েছে ব্যারাকপুর ও বিধাননগর পুলিশ কমিশনারেটের দুই কমিশনারকে। বিধাননগরের পুলিশ কমিশনার করা হয়েছে সুপ্রতীম সরকারকে। মনোজ ভার্মাকে সরিয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার করা হয়েছে অজয় নন্দকে।

```