
শেষ আপডেট: 11 June 2023 09:33
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: মনোনয়নের ডিসিআর নিয়েও বেনিয়ম! অবৈধভাবে ডিসিআর তোলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধীরা। প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিজেপি।
জানা গিয়েছে, বাঁকুড়ার শালতোড়া এলাকায় মনোনয়ন নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় সম্প্রতি। সেখানে দেখা যায় গুচ্ছ গুচ্ছ ডিসিআর কেটেছেন প্রশাসনিক আধিকারিকরা। কিন্তু দু'ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও এক ব্যক্তিকে ডিসিআর দেওয়া হয়নি। তাতেই ওই ব্যক্তি প্রশাসনিক আধিকারিকদের উপর ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, 'লাইনে যাঁরা দাঁড়াননি তাঁদের কেন ডিসিআর কাটা হচ্ছে। আপনারা যা খুশি তাই করছেন।' যদিও এই ভিডিওর সত্যতা যাছাই করেনি 'দ্য ওয়াল'।
তবে এই ভিডিও নিয়ে আলোড়ন তৈরি হয়েছে বাঁকুড়ার রাজনীতিতে। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের বেনিয়ম নিয়ে রীতিমতো সরব বিজেপি। বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বিজেপি বিধায়ক চন্দনা বাউরী। তাঁর অভিযোগ, বিরোধী দলের প্রার্থীরা ডিসিআর কাটার জন্য রোদে গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিলেন। অথচ অফিসের ভেতরে তৃণমূলকে গোছা গোছা ডিসিআর দেওয়া হচ্ছিল। তাই প্রতিবাদ করা হয়েছে।
যদিও তৃণমূলের শালতোড়ার ব্লক সভাপতি সন্তাষ মণ্ডল বেলন, তেমন কোনও ঘটনাই ঘটেনি। তবুও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য এই ভিডিওকে কাজে লাগানোর চেষ্টা করছে। নিয়ম ও শঙ্খলা মেনেই মনোনয়ন পর্ব হয়েছে।
ডোমকলের তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা, বিরোধীদের প্রশ্নের মুখে পুলিশ