Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, দুর্যোগের সময় অভাব হবে না পানীয় জলের

দ্য ওয়াল ব্যুরো: বাংলার দুয়ারে ঘূর্ণিঝড় সিতরাং (Sitrang)। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আশারবাণী এটাই যে, এই ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রভাব ফেলবে না। দক্ষিণবঙ্গ ছুঁয়ে বাংলাদেশের দিকে বাঁক নেবে সিতরাং। তবে এই ঘূর্ণি

ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, দুর্যোগের সময় অভাব হবে না পানীয় জলের

শেষ আপডেট: 22 October 2022 13:37

দ্য ওয়াল ব্যুরো: বাংলার দুয়ারে ঘূর্ণিঝড় সিতরাং (Sitrang)। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আশারবাণী এটাই যে, এই ঘূর্ণিঝড় সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রভাব ফেলবে না। দক্ষিণবঙ্গ ছুঁয়ে বাংলাদেশের দিকে বাঁক নেবে সিতরাং। তবে এই ঘূর্ণিঝড় মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুত থাকছে রাজ্য প্রশাসন। আয়লা, আমফান বা ইয়াসের মতো ঝড়ের পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কিছু আগাম ব্যবস্থা করা হচ্ছে। দেখা গেছে এমন দুর্যোগের সময় বিপর্যস্ত এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দেয়। সেই সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে চলেছে রাজ্য প্রশাসন (State Government)।

রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের (PHE) পক্ষ থেকে ইতিমধ্যেই ২৮টি মোবাইল ট্রিটমেন্ট ভ্যান মোতায়েন করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবে এই ভ্যান। যেখানে যেখানে পানীয় জলের (Drinking Water) সমস্যা দেখা দেবে সেখানে জল পিউরিফাই করে প্যাকেজিং করে সরবরাহ করা হবে সাধারণ মানুষকে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, সিতরাংয়ের ফলে বিশেষ ক্ষতি হতে পারে সুন্দরবন এলাকায়। এছাড়াও দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে প্রভাব ফেলবে।

আগামী ২৪ ও ২৫ তারিখ দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময় যাতে সাধারণ মানুষকে কোনওরকম অসুবিধার মধ্যে পড়তে না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন। জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। হেড কোয়ার্টার থেকে নজর রাখা হবে।

এদিকে, পঞ্চায়েত দফতর থেকেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পঞ্চায়েত দফতরের পক্ষ থেকেও প্রতিটি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে নির্দেশ পাঠিয়ে বলা হয়েছে যেন দুর্যোগের সময় পর্যাপ্ত কর্মী মোতায়েন থাকে।

গোটা পরিস্থিতির ওপর নজর রাখার জন্য দশজন আইএএস আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, তাঁরা এই সময়ে গোটা বিষয়ের ওপর নজর রাখবে। উপযুক্ত ত্রাণের ব্যবস্থাও রাখা হয়েছে জেলায় জেলায়।

গতকালই জেলা শাসক ও সমস্ত দফতরের সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেখানে জানানো হয়, এই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকবে ১৫টি এনডিআরএফ টিম ও ২০টি এসডিআরএফ দল। অর্থাৎ রাজ্য সরকার সবদিক থেকেই ঝড়ের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত।

সিতরাং মোকাবিলায় প্রস্তুত দমকল, খোলা থাকবে কন্ট্রোল রুম, তৈরি বিশেষ বাহিনী


```