Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

দত্তপুকুরে রাজ্যপাল, ঘুরে দেখলেন ঘটনাস্থল! হাসপাতালেও যাবেন তিনি

দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুরে রাজ্যপাল সিভি আনন্দ বোস (governor cv anad bose at duttapukur)। ঘটনাস্থলে পৌঁছে ঘুরে দেখলেন সব জায়গা। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন। দত্তপুকুরে পৌঁছে রাজ্যপাল কথা বলেন বিস্ফ

দত্তপুকুরে রাজ্যপাল, ঘুরে দেখলেন ঘটনাস্থল! হাসপাতালেও যাবেন তিনি

শেষ আপডেট: 27 August 2023 15:21

দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুরে রাজ্যপাল সিভি আনন্দ বোস (governor cv anad bose at duttapukur)। ঘটনাস্থলে পৌঁছে ঘুরে দেখলেন সব জায়গা। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৮ জন।

দত্তপুকুরে পৌঁছে রাজ্যপাল কথা বলেন বিস্ফোরণস্থলে উপস্থিত থাকা পুলিশ প্রশাসনের সঙ্গে। ঘটনাস্থলে ছিলেন বারাসতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্য়ায়। তিনি রাজ্যপালকে বিস্তারিত তথ্য দেন বিস্ফোরণের। 'এত মৃত্যু দুর্ভাগ্যজনক', সব শুনে বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিনই দুপুরে মাটিগাড়ায় নাবালিকার পরিজনদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে সরাসরি তিনি পৌঁছন দত্তপুকুরে। সেখান থেকে রাজ্যপাল হাসপাতালে যাবেন আহতদের দেখতে।

আজ সকালে শিলিগুড়িতে বসেই এই খবর পেয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তিনি সাংবাদিক সম্মেলন করে জানান, খবরটি শুনেছেন। এরপরই তিনি দত্তপুকুর যাওয়ার সিদ্ধান্ত নেন। শিলিগুড়ি থেকে দমদম বিমানবন্দরে নেমে সোজা সড়কপথে পৌঁছে যান এলাকায়।

রবিবার সকাল ৮টা নাগাদ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে দত্তপুকুরের ওই বাজি কারখানা (Bengal Cracker unit blast)। বিস্ফোরণের তীব্রতার ছিন্নভিন্ন হয়ে যায় কর্মরত শ্রমিকদের দেহ। কারও তালগোল পাকানো দেহ গিয়ে আটকে যায় চিলেকোঠায়, তো কোনও দেহ ছিটকে গিয়ে পড়ে ১৫০ মিটার দূরে।

এলাকাবাসীর দাবি, পুলিশ এবং প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছিল এই বাজি কারখানা। মুর্শিদাবাদের বাসিন্দা শামসুল আলি নামে একজনের জমির উপর তৈরি করা হয়েছিল কারখানাটি। যদিও সেটির চালানোর দায়িত্ব ছিল কেরামত আলি নামে একজনের। সেই মালিকের ছেলেরও মৃত্যু হয়েছে এদিনের বিস্ফোরণে। পরে মারা গেছেন কেরামতও। রেহাই পাননি শামসুলও। তিনিও মারা গেছেন।

এই ঘটনায় স্থানীয়রা সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। নাম উঠেছে খাদ্যমন্ত্রী রথীন ঘোষেরও। যদিও রথীন ঘোষের দাবি, এর পিছনে রয়েছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা। রমজান আলি নামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক নেতার নাম করে তিনি জানান, রমজান সহ আইএসএফের আরও অনেকে রয়েছে এই ঘটনার পিছনে। এ ব্যাপারে তিনি কিংবা পুলিশ কেউই কিছু জানত না বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী।

বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত, অর্থাৎ কারখানা মালিক কেরামত আলি নাকি এগরা বিস্ফোরণ কাণ্ডের সঙ্গেও জড়িত ছিল। তাকে গ্রেফতারও করা হয়েছিল তখন। তবে জামিনে ছাড়া পাওয়ার পর ফের বেআইনি বাজি কারখানার কাজ করতে শুরু করে সে। অভিযোগ, বিস্ফোরণে যে কারখানাটি রবিবার উড়ে গেছে, শুধু যে সেখানেই বেআইনি বাজি মজুত ছিল তা নয়। এমনকী, আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে তৈরি করা হত বাজি। তবে এগরা কাণ্ডে গ্রেফতার হওয়ার পরেও কীভাবে কেরামত আবার বাজির ব্যবসা শুরু করল তা নিয়ে প্রশ্ন উঠছে।

দত্তপুকুর বিস্ফোরণে মৃত কারখানার মালিক কেরামত, ১৮ মাসের ছেলে মারা গিয়েছিল আগেই


```