Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

হাওড়া নিয়ে মমতা-রাজ্যপাল কথা, নজর রাখতে রাজভবনে স্পেশাল সেল জানালেন আনন্দ বোস

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া পরিস্থিতির উপর নজর রাখতে রাজভবনে স্পেশাল সেল খোলা হচ্ছে বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। শুক্রবার রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, হাওড়া পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ

হাওড়া নিয়ে মমতা-রাজ্যপাল কথা, নজর রাখতে রাজভবনে স্পেশাল সেল জানালেন আনন্দ বোস

শেষ আপডেট: 31 March 2023 16:17

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া পরিস্থিতির উপর নজর রাখতে রাজভবনে স্পেশাল সেল খোলা হচ্ছে বলে জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। শুক্রবার রাজভবনের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, হাওড়া পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র সচিবও রাজ্যপালকে সামগ্রিক পরিস্থিতির কথা জানিয়েছেন। রাজ্যপাল প্রতি মুহূর্তের পরিস্থিতির উপর নজর রাখছেন।

হাওড়া পরিস্থিতি নিয়ে এর আগে রাজ্যপালকে ফোন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তবে সেই কথোপকথনের কথা সরকারিভাবে রাজভবন জানায়নি। সাংবাদিক বৈঠক করে তা জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

পরে রাতে বিবৃতি প্রকাশ করে রাজভবন জানিয়েছে, গোটা রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অটুট থাকে সে ব্যাপারে রাজ্য প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে, কোনও পক্ষপাত না করে যেন কঠোর পদক্ষেপ করে। রামনবমীর মতো পবিত্র দিনে যারা অশান্তির ঘটনা ঘটিয়েছে তাদের কোনও ভাবেই রেয়াত করা চলবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

রাজভবনের কথায়, হনুমান ধর্মকে রক্ষার জন্য লঙ্কায় আগুন লাগিয়েছিল। আর এখন যারা আগুন জ্বালিয়ে অধর্ম করছে তাদের সেই আগুন গিলতে হবে। সেই সঙ্গে যাদের উপর আগুন নেভানোর দায়িত্ব রয়েছে তাদের দৃঢ়তার সঙ্গে তা করতে হবে।

তবে একটা ব্যাপার নজর করার মতোই। তা হল, অতীতে এ ধরনের ঘটনায় রাজ্যপাল হিসাবে জগদীপ ধনকড়ের যে ভূমিকা ছিল, বর্তমান রাজ্যপাল মোটেই সে পথে হাঁটছেন না। ধনকড়ের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠত যে তিনি বিজেপির অ্যাজেন্ডা নিয়ে চলছেন। কিন্তু পর্যবেক্ষকদের মতে, এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোস যে বিবৃতি দিয়েছেন তার মধ্যে সে ধরনের অ্যাজেন্ডার প্রতিফলন দেখা যায়নি। সিভি আনন্দ বোস হলেন প্রাক্তন আমলা। ফলে সাংবিধানিক পদে থেকে যেরকম কথা বলা উচিত সেই লক্ষ্মণরেখার মধ্যেই থাকার চেষ্টা করেছেন তিনি।

ডালহৌসিতে বড়লাটের বাড়ি এখন জন-রাজভবন, গরিবদের খাবার বিলোবেন রাজ্যপাল


```