Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ স্বর্ণব্যবসায়ী, গাড়ি থেকে পড়ে আহত তাঁর কাকা

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন এক স্বর্ণব্যবসায়ী। গুলি না লাগলেও বাইক থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন তাঁর কাকা। মুর্শিদাবাদ থানার পালপাড়া এলাকার ঘটনা। এই এলাকায় আগে কোনও দিন এমন ঘটনা ঘটেনি বলে এলাকার লোকজন জানিয়েছেন।

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ স্বর্ণব্যবসায়ী, গাড়ি থেকে পড়ে আহত তাঁর কাকা

শেষ আপডেট: 20 January 2020 07:45

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন এক স্বর্ণব্যবসায়ী। গুলি না লাগলেও বাইক থেকে ছিটকে পড়ে আহত হয়েছেন তাঁর কাকা। মুর্শিদাবাদ থানার পালপাড়া এলাকার ঘটনা। এই এলাকায় আগে কোনও দিন এমন ঘটনা ঘটেনি বলে এলাকার লোকজন জানিয়েছেন। [caption id="attachment_179092" align="alignnone" width="600"] আহতের ক্ষতস্থান বেঁধে রাখা হয়েছে[/caption] বহরমপুরের খাগড়ার ষষ্ঠীতলায় থাকেন স্বপন সেন। তাঁদের সোনার দোকান রয়েছে বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে দৌলতাবাদ বাজারে। রবিবার দোকান বন্ধ করে স্বপন ও তাঁর ভাইপো সৌরভ একটি বাইকে বাড়িতে ফিরছিলেন। তখন রাত নটা থেকে সাড়ে নটা। একটি বাইকে তিনজন এসে তাঁদের থামতে বলে। স্বপন না থামায় তারা রিভলভার বার করে। বেগতিক বুঝে গাড়ির গতি বাড়িয়ে দেন স্বপন। তখন দুষ্কৃতীরা গুলি ছোড়ে। বাইকের পিছনে বসা বছর কুড়ির সৌরভের পেটের পাশে গুলি লাগে। বাইক থেকে ছিটকে পড়েন সৌরভ। বাইক সমেত পড়ে যান স্বপনও। শব্দ পেয়ে এলাকার লোকজন চলে আসেন। বেগতিক দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত যুবক সৌরভ সেন ও কাকা স্বপন সেনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। ওই রাস্তায় কোনও সিসি ক্যামেরা নেই। ব্যবসায়ীদের কাছ থেকে কোনও কিছু নিতে পারেনি দুষ্কৃতীরা। এলাকার লোকজন এমন ঘটনায় অবাক হয়ে গেছেন। এই এলাকায় আগে কখনও এমন ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

```