গন্ধ শুঁকে হরিণের শিং খুঁজে বের করল বন দফতরের কুকুর, ফাঁস বড় পাচারচক্র
দ্য ওয়াল ব্যুরো: গন্ধ শুঁকেই কাঠ ও প্রানীর দেহাংশ উদ্ধার করলো বন দফতরের স্নিফার ডগ অরল্যান্ডো। পাচারের আগে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের মডেল ভিলেজ থেকে হরিনের শিং সমেত গ্রেফতার হল এক পাচারকারী। উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার চোরাই কাঠও।
শেষ আপডেট: 22 September 2021 15:09
দ্য ওয়াল ব্যুরো: গন্ধ শুঁকেই কাঠ ও প্রানীর দেহাংশ উদ্ধার করলো বন দফতরের স্নিফার ডগ অরল্যান্ডো। পাচারের আগে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের মডেল ভিলেজ থেকে হরিনের শিং সমেত গ্রেফতার হল এক পাচারকারী। উদ্ধার করা হয়েছে লক্ষাধিক টাকার চোরাই কাঠও।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকাল থেকে গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রিয়া গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে একটি বড়সড় টিম এরিয়া ডোমিনেশন করতে নামে। দিনভর অভিযান চালিয়ে নাগরাকাটা ব্লকের খাসবস্তি, ডাঙাপাড়া এলাকা থেকে লক্ষাধিক টাকার শাল ও সেগুন কাঠ উদ্ধার করে তাঁরা। একইসঙ্গে নাগরাকাটা মডেল ভিলেজ থেকে পাকু খেড়িয়া নামে বছর ৫০-এর এক ব্যক্তির বাড়ি থেকে হরিনের শিং উদ্ধার করা হয়।
শিয়ালদহ স্টেশনের রূপবদল, প্ল্যাটফর্মেই খাবার, পোশাক, জুতো, অলঙ্কারের ঝকঝকে 'ফ্যামিলি মল'
এদিনের এই অভিযানে ছিলেন গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের এডিএফও রিয়া গঙ্গোপাধ্যায়, গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী, গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার সুদীপ দে, মালবাজার ৪৬ নং ব্যাটেলিয়নের কমান্ডেন্ট পরাগ সরকার ও নাগরাকাটা থানার পুলিশ এবং সঙ্গে ছিল গরুমারা বন্যপ্রাণী বিভাগের স্নিফার ডগ অরল্যান্ডো।
ঘটনায় গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডি এফ ও অংশু যাদব জানিয়েছেন, "এই নিয়ে চলতি মাসে এখনও পর্যন্ত আমরা তিনটি অভিযান চালিয়েছি। এর আগে ৬ সেপ্টেম্বর আমরা হলদিবাড়ি চা বাগান থেকে প্রচুর কাঠ উদ্ধার করেছি। এরপর গত ১০ সেপ্টেম্বর আমরা ১৬ কোটি টাকার কোবরা ভেনাম উদ্ধার করেছি। ঘটনায় ১ পাচারকারী গ্রেফতার হয়েছে। এরপর আজকের এই অভিযান। এই অভিযানে কাঠ উদ্ধার হয়েছে। পাশাপাশি হরিনের শিং সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।"
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'