
শেষ আপডেট: 9 April 2019 18:30
বা ডঃ বিসি রায় অ্যাকাডেমি অব প্রফেসনাল কোর্সেস (এপিসি), ডঃ বিসি রায় ফার্মাসি কলেজের পাশাপাশি পলিটেকনিক কলেজ— ডঃ বিসি রায় গ্রুপের এই চারটি শাখা রাজ্যের শীর্ষস্থানীয় কলেজগুলির মধ্যে জায়গা করে নিয়েছে সেটা বলাই বাহুল্য। চলার পথে এ বার ডঃ বিসি রায়ের মুকুটে যোগ হলো নতুন পালক।
মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের ‘ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং’ (এনপিটিইএল) প্রকল্পে দুরন্ত ফল করে ‘এএএ’ র্যাঙ্কিংয়ে চলে এল ডঃ বিসি রায় গ্রুপ। এনপিটিইএল প্রজেক্টে রাজ্যস্তরে বিসি রায়ের স্থান তৃতীয়, সর্বভারতীয় স্তরে তাদের র্যাঙ্ক ১০।
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনে এআইসিটিই-র (AICTE) পরিচালনায় এই প্রকল্পের মূল বিষয় হলো ই-লার্নিং। বিভিন্ন বিষয়ের উপর অনলাইন বা ওয়েব ভিত্তিক পড়াশোনায় ছাত্রছাত্রীদের আগ্রহী করে তোলাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ম্যানেজমেন্টের নানা বিষয়ের উপর পড়াশোনার সুযোগ রয়েছে এই প্রকল্পে। চমকটা হলো সাতটা আইআইটি এবং আইআইএসসি-র (বেঙ্গালুরু) অধ্যাপকদের ক্লাস করতে পারবেন পড়ুয়ারা। ভিডিও লেকচারের মাধ্যমে অধ্যাপকরা তাঁদের জরুরি পাঠ দেবেন। এই কোর্সে নাম নথিভুক্ত করার জন্য আলাদা করে কোনও ফি লাগে না, পরীক্ষায় বসার জন্য ন্যূনতম একটা টাকা দিতে হয় পড়ুয়াদের।
আরও পড়ুন:উপলক্ষ্য ডিজিটাল মার্কেটিং: দুর্গাপুরে ডঃ বিসি রায় গ্রুপের হাত ধরলো কেমব্রিজের কলেজ
২০১৬ সাল থেকে এনপিটিইএল-এর এই কোর্স চলছে ডঃ বিসি রায় গ্রুপে। সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবং কম্পিউটার সায়েন্সের পড়ুয়ারা এই কোর্স করতে পারেন।
রাজ্য ও সর্বভারতীয় স্তরে দুর্দান্ত সাফল্যের পর দুর্গাপুর বিসি রায় গ্রুপে এখন খুশির হাওয়া। এনপিটিইএল-র নানা বিষয়ে ভালো ফল করা ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে এবং শিক্ষক-শিক্ষিকাদের কৃতিত্বকে সম্মান জানাতে সম্প্রতি কলেজের অ্যালবার্ট আইনস্টাইন সেমিনার হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন কলেজের ডিরেক্টর (ডঃ)পীযুষ পাল রায়, রুমা মিত্র,রেজিস্টার, ডঃ সৌরভ দত্ত, প্রিন্সিপাল (এপিসি), অধ্যাপক (ডঃ) ত্রিবেণী প্রসাদ বন্দ্যোপাধ্যায়-সহ অনেকে।

ডঃ বিসি রায় গ্রুপের এই উচ্চস্তরের সহযোগিতার জন্য এই প্রজেক্টের কো-অর্ডিনেটর অধ্যাপক বন্দ্যোপাধ্যায়-সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন মুম্বই আইআইটি-র ন্যাশনাল কো-অর্ডিনেটর শ্যামা আয়ার। ডিজিটাল মার্কেটিং নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের প্রয়োগভিত্তিক ট্রেনিং-সেশন ইতিমধ্যেই সাধুবাদ পেয়েছে নানা মহলে। মৌলানা আবুল কালাম আজাদ টেকনিক্যাল ইউনিভার্সিটি ও কেমব্রিজ মার্কেটিং কলেজের হাত ধরে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক-অধ্যাপিকাদের তাই ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটি জানাতে ডঃ বিসি রায় গ্রুপ অব ইনস্টিটিউশনসের এই নয়া উদ্যোগ। সম্প্রতি টেক-ফেস্ট এবং গুগল-ক্লাউড নিয়ে পড়ুয়া-শিক্ষকদের ওয়ার্কশপও যথেষ্ট প্রশংসনীয়। আগামী দিনে আরও নতুন নতুন প্রকল্প ও উদ্যোগ নিয়ে আসতে চলেছে ডঃ বিসি রায় গ্রুপ।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/west-bengal-news-tech-fest-unique-one-day-workshop-on-google-cloud-study-jam-organised-at-bcrec-durgapur/