Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মেদিনীপুরে ডাক্তারকে পিষে মারল বেপরোয়া লরি চালক, গাড়িতে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করেছিলেন

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে জাতীয় সড়কে বেপরোয়া লরিচালক (lorry driver) পিষে দিয়ে গেল (crushed to death) এক চিকিৎসককে (doctor)। দুর্ঘটনার প্রতিবাদ করতে গিয়েই এমন মর্মান্তিক পরিণতি বলে জানা গেছে। সোমবার সকালে নারায়ণগড় থা

মেদিনীপুরে ডাক্তারকে পিষে মারল বেপরোয়া লরি চালক, গাড়িতে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করেছিলেন

শেষ আপডেট: 23 January 2023 06:00

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে জাতীয় সড়কে বেপরোয়া লরিচালক (lorry driver) পিষে দিয়ে গেল (crushed to death) এক চিকিৎসককে (doctor)। দুর্ঘটনার প্রতিবাদ করতে গিয়েই এমন মর্মান্তিক পরিণতি বলে জানা গেছে। সোমবার সকালে নারায়ণগড় থানার উকুনমারির কাছে দুর্ঘটনাটি ঘটে। জখম হয়েছেন আরও দুজন। তাঁদের মকরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সোমবার ভোরে খড়গপুর থেকে গাড়ি নিয়ে দিঘা যাচ্ছিলেন চিকিৎসক দম্পতি সহ পাঁচ জন। যাওয়ার সময় একটি লরি ৬০ নম্বর জাতীয় সড়কে ওই গাড়িটিকে ওভারটেক করতে গেলে সামনের অংশে ধাক্কা লাগে। যাত্রীরা নেমে ওই লরি চালককে আটকান। শুরু হয় বাকবিতণ্ডা।

এরপর লরি চালক লরি নিয়ে এগিয়ে যেতে চাইলে ৪৫ বছর বয়সের চিকিৎসক গৌতম মুখার্জি লরির সামনে দাঁড়িয়ে তাঁকে আটকাতে যান। অভিযোগ তখন তাঁর ওপর দিয়েই লরি চালিয়ে চলে যায় চালক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই চিকিৎসকের। আহত হন আরও দুজন। আহতদের চিকিৎসার জন্য মকরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘাতক লরি ও চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে নারায়ণগড় থানার পুলিশ।

জোশীমঠ বিপর্যয়ের মাঝেই বদ্রীনাথের জাতীয় সড়কে চওড়া ফাটল, বসে যাচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা


```