Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

ঘাটালে শেষকৃত্যের আগে নড়ে উঠেছিল সদ্যোজাত, রবিবার সকালে সত্যিই মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ফের সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! জানা গেছে, সদ্যোজাত শিশু (newborn child)-কে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন হাসপাতালের ডাক্তার (doctor)। এমনকী শিশুটির বাড়ির লোককে ডেথ সার্টিফিকেটও ধরিয়ে দেওয়া হ

ঘাটালে শেষকৃত্যের আগে নড়ে উঠেছিল সদ্যোজাত, রবিবার সকালে সত্যিই মৃত্যু

শেষ আপডেট: 9 April 2023 08:23

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: ফের সরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগ! জানা গেছে, সদ্যোজাত শিশু (newborn child)-কে মৃত বলে ঘোষণা করে দিয়েছিলেন হাসপাতালের ডাক্তার (doctor)। এমনকী শিশুটির বাড়ির লোককে ডেথ সার্টিফিকেটও ধরিয়ে দেওয়া হয়। এরপর শেষকৃত্যের আগে হঠাৎ নড়ে ওঠে সে। ঘটনাকে কেন্দ্র করে জোর বিতর্ক তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে (Ghatal super speciality hospital)।

সূত্রের খবর, শনিবার দুপুর দু'টো নাগাদ গড়বেতার এক অন্তঃসত্ত্বা মহিলা এক শিশুপুত্রের জন্ম দেন। এরপর বিকেল পাঁচটা নাগাদ ওই সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর ডেথ সার্টিফিকেট লিখে, প্লাস্টিকে মুড়ে রাত ন'টা নাগাদ শিশুকে মৃত বলে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েন বাচ্চাটির মা।

এদিকে বাচ্চাটিকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার পরই হঠাৎ নড়েচড়ে ওঠে ওই শিশুটি। তা দেখে আঁতকে ওঠেন পরিবারের সবাই। তড়িঘড়ি বাচ্চাটিকে সেখান থেকে হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তাররা দেখার পর ওই 'মৃত' শিশুকেই জীবিত বলে ঘোষণা করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বাচ্চাটির বাড়ির সদস্যরা।

পরিবারের বক্তব্য, প্রায় আট ঘণ্টা ধরে পলিথিনে মোড়া ছিল বাচ্চাটি। যার ফলে ওর অবস্থা এখন আশঙ্কাজনক। ডাক্তাররা দেখার পরই সদ্যোজাত শিশুটিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। এদিকে যে চিকিৎসক বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করেছিলেন, তাঁর নজিরবিহীন শাস্তির দাবি জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার জোর উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। শেষে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্তের আশ্বাস দেয়।

এদিকে রবিবার বেলার দিকে খবর মেলে যে, ওই শিশুটির আজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে সদ্যোজাতের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে কিনা, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা যায়নি।

তৃণমূল বিধায়কের বেফাঁস মন্তব্য কুড়মি আন্দোলন নিয়ে, আজও স্তব্ধ পশ্চিমাঞ্চল


```