Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

ভবানীপুরের ভোট স্থগিত করার দাবি দিলীপের, রাজ্যের কাছে রিপোর্ট চাইল কমিশন

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে (Bhawanipur) প্রচারে গিয়ে যে ঘটনার মধ্যে তাঁকে পড়তে হয়েছে তাতে এই কেন্দ্রে ভোট করার পরিস্থিতিই নেই বলে দাবি করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, এ ব্যাপারে দলের তরফে কমিশনকে বলা হবে।

ভবানীপুরের ভোট স্থগিত করার দাবি দিলীপের, রাজ্যের কাছে রিপোর্ট চাইল কমিশন

শেষ আপডেট: 27 September 2021 11:27

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে (Bhawanipur) প্রচারে গিয়ে যে ঘটনার মধ্যে তাঁকে পড়তে হয়েছে তাতে এই কেন্দ্রে ভোট করার পরিস্থিতিই নেই বলে দাবি করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, এ ব্যাপারে দলের তরফে কমিশনকে বলা হবে। জিন্নার মূর্তি বিস্ফোরণে উড়িয়ে দিল বালোচ সন্ত্রাসবাদীরা, দায় স্বীকার এদিন যদুবাবুর বাজার এলাকায় দিলীপ ঘোষের উপর হামলার ঘটনা ঘটে। তৃণমূলক্ররমীরা বিজেপি কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানোর সময় তুলকুলাম কাণ্ড বাঁধে ওই এলাকায়। ধাক্কাধাক্কিতে এক বিজেপি কর্মী গুরুতর জখম হন। এদিন মেদিনীপুরের সাংসদ বলেন, ‘‘আমি প্রচারে গেলে আমাকে চার দিক দিয়ে ঘিরে আক্রমণ করে তৃণমূলের গুন্ডারা। বাধ্য হয়ে ভয় দেখতে আমার নিরাপত্তারক্ষীরা বন্দুক বার করেন। এক ঘণ্টা আগে আমাদের সাংসদ অর্জুন সিং প্রচারে গেলে তাঁকেও ধাক্কাধাক্কি করা হয়। তাঁকে নিরাপত্তারক্ষীরা বার করে নিয়ে যেতে বাধ্য হন। এর আগে প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকেও আক্রমণ করা হয়েছে। রাজ্য সভাপতিকেও বাধা দেওয়া হয়েছে। এত ভয় দিদিমণির?’’ দিলীপ আরও বলেন, ‘‘আমরা আগে থেকেই পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু পুলিশ সহযোগিতা করেনি। একজন পুলিশ সুপার পদাধিকারী আমাদের বাঁচাতে গেলে তাঁকেও মারধর করা হয়। হেরে যাওয়ার ভয়ে তৃণমূল এ সব করছে। নির্বাচন কমিশনকে আমরা বার বার জানিয়েছি। কিন্তু কমিশন সুরক্ষার কোনও ব্যবস্থা করেনি।’’ ভবানীপুরে ঠিক কী ঘটেছে, কেন দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীকে আগ্নেয়াস্ত্র বের করতে হল তা রাজ্যের কাছে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। এদিনই ছিল প্রচারের শেষ দিন। দফায়দফায় যদুবাবুর বাজারে সোমবার সকালে যে ঘটনা ঘটেছে তাতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। তাঁদের বক্তব্য, ভবানীপুরে বড় প্রচার হচ্ছে না। সব দলই অল্প লোক নিয়ে ছোট ছোট দলে প্রচার সারছেন পাড়ায় পাড়ায়। এদিন প্রচারের শেষ লগ্নে কুরুক্ষেত্র বাঁধল যদুবাবুর বাজারে। যা নিয়ে ভোট স্থগিত করার দাবি তুললেন দিলীপ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```