Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ডিএ মিছিল: যে ঝামেলা করবে, ধরে পুলিশে দেব, বলছেন যৌথমঞ্চের নেতারা

দ্য ওয়াল ব্যুরো: ডিএ আন্দোলনকারীদের মিছিল শুরু হবে শনিবার দুপুর একটায়। আদালতের নির্দেশে সেই মিছিল শুরুর আগে গন্ডগোলের আশঙ্কা প্রকাশ করল যৌথ মঞ্চ। তাঁদের বক্তব্য, ‘আমরা খবর পাচ্ছি কিছু লোক ঢুকে গন্ডগোল পাকাতে পারে। আমরা পুলিশকে সে ব্যাপারে

ডিএ মিছিল: যে ঝামেলা করবে, ধরে পুলিশে দেব, বলছেন যৌথমঞ্চের নেতারা

শেষ আপডেট: 6 May 2023 07:22

দ্য ওয়াল ব্যুরো: ডিএ আন্দোলনকারীদের মিছিল শুরু হবে শনিবার দুপুর একটায়। আদালতের নির্দেশে সেই মিছিল শুরুর আগে গন্ডগোলের আশঙ্কা প্রকাশ করল যৌথ মঞ্চ। তাঁদের বক্তব্য, ‘আমরা খবর পাচ্ছি কিছু লোক ঢুকে গন্ডগোল পাকাতে পারে। আমরা পুলিশকে সে ব্যাপারে যা জানানোর জানিয়েছি।’

সেইসঙ্গে বিজয় দাশগুপ্ত নামের সরকারি কর্মচারী সংগঠনের ওই নেতা এও বলেন, ‘আদালতের নির্দেশে মিছিল হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করব। যদি কেউ ঝামেলা করে তাকে ধরে আমরাই পুলিশের হাতে তুলে দেব।’

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে এই মিছিল হচ্ছে। আদালত শর্ত বেঁধে দিয়ে মিছিল করার অনুমতি দিয়েছে। তারমধ্যে অন্যতম শর্ত হল, কোনওভাবেই এমন কোনও স্লোগান দেওয়া যাবে না যাতে পরিস্থিতি উত্তপ্ত হয়। মিছিল করতে হবে শান্তিপূর্ণভাবে।

অনেকের মতে, সরকারি কর্মচারীরা কতটা শান্তিপূর্ণ মিছিল করছেন তার উপর তাঁদের ভাবমূর্তিও নির্ভর করছে। রাজনৈতিক মহলের অনেকের মতে, এই মিছিল সরকারের উপর চাপ তৈরির কৌশল এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। কিন্তু এটাও ঠিক, তাঁদের মিছিল ছাত্র-যুবদের মিছিল নয় এটাও মাথায় রাখতে হবে। হতে পারে সে কারণেই মিছিল শুরুর আগে শৃঙ্ক্ষলা রক্ষার প্রশ্নে কড়া বার্তা দিয়ে রাখলেন যৌথ মঞ্চের নেতারা।

ডিএ আন্দোলনকারীদের দখলে হাজরা, বিশাল জমায়েত এগোবে মমতা-অভিষেকের বাড়ির দিকে


```