
শেষ আপডেট: 15 February 2023 09:13
দ্য ওয়াল ব্যুরো: চাষের জলের উপর কর (Cultivation water tax) পুরোপুরি মকুব করার সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য বাজেটে (WB State Budget) আজ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই সুবিধার কথা ঘোষণা করে বলেন, এর ফলে কৃষকেরা উপকৃত হবেন। চাষের জমির উপর খাজনা এবং অন্যান্য ফি আগেই প্রত্যাহার করে নিয়েছিল রাজ্য সরকার।
রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র ও মাঝারি মানের কৃষকেরা উপকৃত হবেন। বিশেষ করে যারা দামোদর, তিস্তা, কংসাবতীর মতো সেচ প্রকল্পের জল চাষের কাজে ব্যবহার করে থাকেন।
আজ জমি-বাড়ি বিক্রির ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটিতে (stamp duty) চালু সুবিধা আরও ছয়মাস বহাল রাখার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। বাড়ি-ঘর বিক্রির ক্ষেত্রে আর্থিক সুবিধা দিতে আগেই রাজ্য সরকার স্ট্যাম্প ডিউটির উপর দুই শতাংশ ছাড় এবং জমির বাজারমূল্যের উপর ১০ শতাংশ ছাড় দিয়েছিল। সেই সুবিধা চলতি আর্থিক বছরের মার্চ পর্যন্ত বহাল ছিল। অর্থমন্ত্রী চন্দ্রিমা আজ বাজেটে ঘোষণা করেন, ওই সুবিধা আরও ছয় মাস বহাল রাখা হল। অর্থাৎ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা ভোগ করতে পারবেন রাজ্যবাসী। ওয়াকিবহাল মহলের মতে, এই সুবিধার ফলে জমি-বাড়ি কেনায় অনেকটা অর্থ সাশ্রয় হবে আম জনতার।
বাজেটে বড় ঘোষণা, 'ভবিষ্যৎ ক্রেডিট কার্ড'-এ ২ লক্ষ যুবক-যুবতীকে ঋণ দেবে সরকার