Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পানিহাটিতে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ শাসক দলের দিকে

দ্য ওয়াল ব্যুরো:  ভোট গণনা চলাকালীন অশান্তি ছড়াল পানিহাটি পুরসভায়। এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সিপিএমের অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরাই এই ভাঙচুরের জন

পানিহাটিতে সিপিএমের পার্টি অফিস ভাঙচুর, অভিযোগ শাসক দলের দিকে

শেষ আপডেট: 22 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  ভোট গণনা চলাকালীন অশান্তি ছড়াল পানিহাটি পুরসভায়। এলাকার ১৪ নম্বর ওয়ার্ডে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সিপিএমের অভিযোগ, স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরাই এই ভাঙচুরের জন্য দায়ী। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরের দিকে।  দমদম লোকসভা কেন্দ্রের পানিহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে রয়েছে সিপিএমের ওই পার্টি অফিস। অভিযোগ, এ দিন বেলার দিকে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় সেখানে। সেই সময় কার্যালয়ের ভিতরে কেউ ছিলেন না। দরজা বাইরে থেকে বন্ধ ছিল। সিপিএমের দাবি, দরজা ভাঙার পাশাপাশি দলীয় পতাকাও ছিঁড়ে দিয়ে গেছে দুষ্কৃতীরা। শুধু তো আসন নয়, ভোট শতাংশের বিচারেও অনেকটা পিছিয়ে বামেরা। কেরলে তবু ৩০ শতাংশের উপর ভোট পেলেও (প্রথম রাউন্ডে) বাংলা এবং ত্রিপুরায় সেই শতাংশ ১০-এর নীচে নেমে এসেছে। ঘটনা প্রসঙ্গে দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য বলেন, "ঘটনার কথা শুনেছি। সেই সময় আমি সেখানে ছিলাম না, তাই সঠিক ভাবে বলতে পারবো না। শুনেছি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। আমি সরাসরি অভিযোগ করছি না, তবে এই রাস্তাটা মোটেও সঠিক নয়।" সেই সঙ্গেই তাঁর দাবি, "এমন আগেও কত হয়েছে। একদিনে আমাদের প্রায় সাড়ে সাতশো অফিসে ভাঙচুর চালানো হয়েছে। এমন রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে দাঁড়িয়ে একে অপরকে আক্রমণ করাটা মোটেই ঠিক পথ নয়। " নেপালবাবু জানান, দমদমে সিপিএম ১৪% ভোট পেয়েছে। আরও কম পেতে পারত, ৪% ভোট পেতে পারতো, তাহলেও কি এইভাবে ভাঙচুর চালানো হতো। রাজনৈতিক হিংসা ছড়িয়ে একটা দলকে কখনোই ধ্বংস করা যায় না।

```