Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

শীতলকুচি কাণ্ডে কোচবিহারের ডিএমকে ভর্ৎসনা হাইকোর্টের, দেড় বছরেও দেননি বিচার শুরুর অনুমতি

২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সিবিআই এর তরফে জেলাশাসকের অনুমতির জন্য আবেদন জানানো হয়। কিন্তু আজও সেই অনুমতি আসেনি।

শীতলকুচি কাণ্ডে কোচবিহারের ডিএমকে ভর্ৎসনা হাইকোর্টের, দেড় বছরেও দেননি বিচার শুরুর অনুমতি

শেষ আপডেট: 23 February 2024 18:38

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: গত বিধানসভা নির্বাচনের দিন কোচবিহার জেলার শীতলকুচিতে খুন হন বিজেপি কর্মী আনন্দ বর্মন। সেই ঘটনায় সিবিআইকে তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। তদন্তে নামে সিবিআই। চার্জশিট জমা দেয়। কিন্তু যেহেতু এটি আর্মস ও এক্সপ্লোসিভ আইনের মামলা, চার্জশিট জমা হলেও ট্রায়াল শুরুর আগে জেলাশাসকের অনুমতি প্রয়োজন হয়। কিন্তু এতদিনেও সেই অনুমতি মেলেনি। 

জানা গিয়েছে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর সিবিআই এর তরফে জেলাশাসকের অনুমতির জন্য আবেদন জানানো হয়। কিন্তু আজও সেই অনুমতি আসেনি। শুক্রবার এই বিষয়টি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের নজরে আনা হয়। তারপরেই জেলাশাসককে ভর্ৎসনা করেন বিচারপতি। ঘটনার সময় কোচবিহারের জেলাশাসক ছিলেন পবন কাদিয়ান। এখন এই পদে আছেন অরবিন্দকুমার মিনা। 

ডেপুটি সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া সুদীপ্ত মজুমদার জানান, শুক্রবার এই মামলায় এক অভিযুক্ত জামিনের আবেদন করেছিল। তখনই তাঁরা জেলাশাসকের অনুমতি না পাওয়ার বিষয়টি বিচারপতিদের নজরে আনেন। সব শুনে কোচবিহারের জেলাশাসককে ভর্ৎসনা করে আদালত। বিচারপতি বলেন, "এতে সুপ্রিমকোর্টের নির্দেশকে অবমাননা করা হয়েছে।'' কেন এত মাস পরেও অনুমতি দেওয়া হয়নি তার কারণ দর্শিয়ে আগামী ১০ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ দেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। 

গত বিধানসভা নির্বাচনে শীতলকুচিতে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় বিজেপি কর্মী আনন্দ বর্মনের। ওইদিন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে আরও চারজনের মৃত্যু হয়। সেই মামলার তদন্ত শুরু করে সিবিআই।


```