Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

নিউটাউন বাসস্ট্যান্ডে কোকেন পাচার! হাতেনাতে পাকড়াও ৭ জন, ৩৫ লক্ষের মাদক উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো: ফের বড় সাফল্য বেঙ্গল এসটিএফ-এর। খাস কলকাতার নিউটাউনে (NewTown) আলিয়া ইউনিভার্সিটি বাসস্ট্যান্ড এলাকা থেকে কোকেন সহ ৭ যুবককে হাতেনাতে পাকড়াও করলেন এসটিএফ-এর (Bengal STF) সদস্যরা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সাতজনকেই (coc

নিউটাউন বাসস্ট্যান্ডে কোকেন পাচার! হাতেনাতে পাকড়াও ৭ জন, ৩৫ লক্ষের মাদক উদ্ধার

শেষ আপডেট: 10 September 2023 10:21

দ্য ওয়াল ব্যুরো: ফের বড় সাফল্য বেঙ্গল এসটিএফ-এর। খাস কলকাতার নিউটাউনে (NewTown) আলিয়া ইউনিভার্সিটি বাসস্ট্যান্ড এলাকা থেকে কোকেন সহ ৭ যুবককে হাতেনাতে পাকড়াও করলেন এসটিএফ-এর (Bengal STF) সদস্যরা। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সাতজনকেই (cocaine smuggling)।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় আলিয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় জোরদার তল্লাশি চালায় এসটিএফ। ওই এলাকাটি বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত টেকনোসিটি থানার অধীনে পড়ে। এদিন ইকোস্পেস আইল্যান্ডের কাছে সার্ভিস রোডে দাঁড়িয়ে চুপচাপ অপেক্ষা করছিলেন স্পেশাল টাস্ক ফোর্স-এর সদস্যরা।

এই কিছুক্ষণ পরেই একটি বাইক এবং একটি গাড়িতে চড়ে ছয় যুবক ঘটনাস্থলে আসে। তাদের মধ্যে চারজন ছিল টাটা আল্ট্রোজ গাড়িতে। বাকি দুজন একটি বাজাজ পালসার বাইকে করে আসে সেখানে। এরপর অন্য এক যুবকের সঙ্গে সাক্ষাৎ করে ওই ৬ জন। সপ্তম যুবকের কাছ থেকে কোকেন সংগ্রহ করার সময় ৭ জনকেই হাতেনাতে পাকড়াও করে এসটিএফ।

তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৬৫ গ্রাম কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য ৩৫ লক্ষ টাকা। (cocaine smuggling)

ঘটনায় সাতজনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল লেকটাউন থানা এলাকার বাঙ্গুর অ্যাভেনিউ-এর বাসিন্দার ঋষি সাগর, উত্তর প্রদেশের আগ্রার রাজগঞ্জের রাহুল সিং, বাগুইআটির রিকি দত্ত, কেষ্টপুরের রাহুল দত্ত, আগ্রার অবিনাশ কুমার, বাঙ্গুরের সন্টি সিং এবং বিহারের মধুবনীর বাসিন্দা অভিষেক ঠাকুর। এদের মধ্যে রাহুল দত্ত এবং অভিষেক এসেছিল মোটরবাইকে করে। ঋষি, রাহুল সিং, রিকি দত্ত এবং সন্টি সিং এসেছিল চারচাকা গাড়িতে করে। তারা সকলে অবিনাশের সঙ্গে দেখা করে মাদক সংগ্রহ করছিল। আজ রবিবার ধৃত সাতজনকেই হাওড়ার সিজেএম আদালতে তোলা হবে।

কেরোসিনের জ্বালায় খাবি খাচ্ছে গোখরো! কীভাবে উদ্ধার হল, দেখুন ভিডিও


```