
শেষ আপডেট: 27 September 2021 07:23
দলেরই আর এক অংশের বক্তব্য, এটা দিদির কৌশল। প্রথমত, বিজেপি হেভিওয়েট প্রার্থী না দিলেও প্রচারে ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া শিবির। দ্বিতীয়ত, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু জয় হাসিল করলেই চলবে না, তাঁকে রেকর্ড মার্জিনে জিততে হবে। তা না হলে ২০২৪-এ দিল্লি অভিযান কিছুটা হলেও ধাক্কা খাবে। ভবানীপুরে তৃণমূল তাই ৪০ হাজার মার্জিনের টার্গেট নিয়ে নেমেছে। সেই লক্ষ্যপূরণ করতে হলে তাঁকেও ভোটার দেবতার কাছে নতজানু হয়েই ভোট প্রার্থনা করতে হবে, জানেন দিদি। কাতর আবেদন আসলে দিদির কৌশল।
মুখ্যমন্ত্রী লিখেছেন, আমার রাজনৈতিক জীবনের শুরু থেকেই আমি ভবানীপুর কেন্দ্রকে ঘিরে পথচলা শুরু করেছি। দুঃসময়ে, সুসময়ে, উৎসবে, আন্দোলনে আপনাদের ভালোবাসা পেয়েছি। আজ আমি বাংলার মুখ্যমন্ত্রী, সেটাও ভবানীপুর কেন্দ্রের জন্য। আবার উপনির্বাচন আসছে ৩০ সেপ্টেম্বর। আপনাদের শুভেচ্ছা ভোটের মাধ্যমে পেলে তবেই উন্নয়ন অব্যাহত রাখতে পারব। আপনাদের প্রত্যেকটা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবরকম পরিস্থিতিতে আপনারাই আমার বড় ভরসা। আপনারা ভালো থাকলে তবেই আমি ভালো থাকব।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'