Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

ক্যারাভানে দিন-রাত,  মনোরম এই জঙ্গল সাফারিতে মন ভরতে বাধ্য

দ্য ওয়াল ব্যুরো: “বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর, তাই আমি যাযাবর”-ভুপেন হাজারিকার গাওয়া লাইনগুলিই যেন এই ক্যারাভানে জীবন্ত। স্বপ্ন সত্যির অনুভূতি নিয়ে তাই উঠে পড়তে পারেন আলিপুরদুয়ারের এই ক্যারাভানে। যার জন্ম এক মাস, পরীক্ষামূলক অভি

ক্যারাভানে দিন-রাত,  মনোরম এই জঙ্গল সাফারিতে মন ভরতে বাধ্য

শেষ আপডেট: 21 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: “বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর, তাই আমি যাযাবর”-ভুপেন হাজারিকার গাওয়া লাইনগুলিই যেন এই ক্যারাভানে জীবন্ত। স্বপ্ন সত্যির অনুভূতি নিয়ে তাই উঠে পড়তে পারেন আলিপুরদুয়ারের এই ক্যারাভানে। যার জন্ম এক মাস, পরীক্ষামূলক অভিযান একদিন আগেই। একেবারে গভীর জঙ্গল থেকে মসৃণ সড়ক, ক্যারাভান ঘুরছে গোটা আলিপুরদুয়ার জুড়েই। রাজ্যে এই প্রথম ক্যারাভানে জঙ্গল অভিযান বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। জঙ্গল, পাহাড়,নদীতে ঘেরা আলিপুরদুয়ারকে আরও কাছ থেকে দেখতে এই ক্যারাভান যাত্রার উদ্যোগ। সমস্ত সুবিধায় মোড়া ক্যারাভান যেন চলন্ত রিসর্ট। শীততাপ নিয়ন্ত্রিত ক্যারাভানে রয়েছে ৬ বেডের ২টি ঘর। বাথরুমে পাবেন গিজার। রয়েছে ছোট্ট রান্নাঘর। ইনভার্টার থেকে ফ্রিজ সবই একই গাড়িতে। চালক-সহ এক মহিলা হস্টেসও থাকবেন। যিনি বাজার করা থেকে রান্না সবটাই সামলাবেন। সকালের চা থেকে রাতের খাবার সবই একেবারে হাতের কাছেই,  চিন্তামুক্ত কয়েকটা দিন ক্যরাভানে বসেই আরামে উপভোগ করতে পারবেন । পরীক্ষামূলক অভিযানেই পাঁচ পর্যটককে পেয়ে গেছেন উদ্যোক্তারা। পাঁচ জনই একই পরিবারের। শনিবার এই পরিবার গরুমারা জাতীয় উদ্যান থেকে ক্যারাভানে ওঠেন, সোমবার পৌঁছন আলিপুরদুয়ারে। জঙ্গল অভিযানের জন্য ক্যারাভানে রয়েছে বিশেষ ব্যবস্থা। নাইট ভিশন ক্যামেরা সহ বিভিন্ন ধরণের ৬টি ক্যামেরা রয়েছে ক্যারাভানে। গভীর রাতে জঙ্গল অচেনা, অজানা। সেই ভয়ঙ্কর সুন্দরকে উপভোগ করতেই নানা ক্যামেরায় ক্যারাভান। ইতিমধ্যেই রাতের জঙ্গলকে চাক্ষুস করেছেন পাঁচ পর্যটক। জানাচ্ছেন, জীবনের সেরা অভিযান তাঁরা চুটিয়ে উপভোগ করছেন। প্যাকেজ ট্যুরের মতোই ক্যারাভান যাত্রা। হোটেল, গাড়ি, খাওয়াদাওয়ার সমস্ত সুবিধা একটাই ক্যারাভানে। চেক ইন-চেক আউট নিয়মেই টাকা নিচ্ছেন উদ্যোক্তারা। পাঁচ পর্যটকের প্রতিদিনের খরচ ১০ হাজারের কাছাকাছি। উদ্যোক্তা বিপ্লব দে জানাচ্ছেন, রাজ্যে এই প্রথম চালু হচ্ছে ক্যারাভান পরিষেবা। দীর্ঘ এক মাস চলার পর পর্যটকদের নিয়ে প্রথম যাত্রা ক্যারাভানের। এই যাত্রা পকেটবন্ধুও । অপেক্ষা না করেই এই শীতেই বাংলার মানুষকে ক্যারাভানে চেপে জঙ্গল দেখার আমন্ত্রণ জানাচ্ছেন উদ্যোক্তারা। তাই  আর দেরি না করে শীতের আমেজ সঙ্গে নিয়েই বেরিয়ে পড়ুন ক্যারাভান সাফারিতে। কঙ্গোর ভয়ঙ্কর নিস্তদ্ধতা না পেলেও জঙ্গলের রোমাঞ্চটা কিন্তু আরামে পেয়ে যাবেন।          

```