Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ঝালদায় চেয়ারম্যান নির্বাচনের দিন জানিয়ে দিল হাইকোর্ট, রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ

দ্য ওয়াল ব্যুরো: অনেক টালবাহানা, আইন-আদালতের পর অবেশেষে পুরুলিয়ার ঝালদা পুরসভার (Jhalda Corporation) চেয়্যারম্যান নির্বাচনের দিন ঠিক হল। রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, আগামী ১৬ই জানুয়ারি ঝালদা পুর

ঝালদায় চেয়ারম্যান নির্বাচনের দিন জানিয়ে দিল হাইকোর্ট, রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ

শেষ আপডেট: 13 January 2023 07:37

দ্য ওয়াল ব্যুরো: অনেক টালবাহানা, আইন-আদালতের পর অবেশেষে পুরুলিয়ার ঝালদা পুরসভার (Jhalda Corporation) চেয়্যারম্যান নির্বাচনের দিন ঠিক হল। রাজ্যের বিজ্ঞপ্তি খারিজ করে শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিলেন, আগামী ১৬ই জানুয়ারি ঝালদা পুরসভার চেয়ারম্যান নির্বাচন করতে হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকে গত ২ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলরকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে অস্থায়ী প্রশাসক বোর্ড তৈরি করার নির্দেশ ছিল সেই বিজ্ঞপ্তিতে। এদিন তা খারিজ করে দিয়েছেন বিচারপতি।

আদালত নির্দেশ দিয়েছে, আগামী ১৬ জানুয়ারি জেলাশাসকের উপস্থিতিতে ঝালদা পুরসভার চেয়্যারম্যান নির্বাচন করতে হবে। রাখতে হবে পর্যাপ্ত পুলিশবাহিনী। সেইসঙ্গে এও বলা হয়েছে, কাউন্সিলরদের নির্বাচনে অংশগ্রহণ করতে যাতে কোনও সমস্যা না হয় পুলিশকে তা নিশ্চিত করতে হবে।

ঝালদায় নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল ত্রিশঙ্কু হয়েছে। পরে নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গড়ে তৃণমূল। এরমধ্যেই খুন হয়ে যান কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সেই তদন্ত করছে সিপিএম।

নভেম্বরে দেখা যায় ঝালদায় নির্দলে জিতে তৃণমূলে যাওয়া এক কাউন্সিলর শাসকদল ছাড়ার কথা ঘোষণা করেন। এরপরেই সংখ্যা সঙ্কট তৈরি হয়। প্রবীণ কংগ্রেস নেতা নেপাল মাহাত বলেছিলেন, জবরদস্তি বোর্ড দখলে রেখেছে তৃণমূল। সঠিকভাবে চেয়্যারম্যান নির্বাচন হলে বোর্ড গড়বে কংগ্রেসই। এখন দেখার সোমবারের ভোটে কী হয়। এও দেখার শান্তিপূর্ণ ভোট করাতে প্রশাসন কতটা কড়া হতে পারে।

যৌন নির্যাতনের মামলার নথিতে শিশুর মায়ের নাম, আইনজীবীকে ১০ হাজার জরিমানা


```