Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে 'নিখোঁজ' নাবালক! হাইকোর্টে দায়ের মামলা, দেড় মাস পর বাড়ি ফিরল সে

দ্য ওয়াল ব্যুরো: কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল, কিন্তু মাস দেড়েক আগে হঠাৎই সেখান থেকে 'নিখোঁজ' হয়ে যায় সে। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ বন্ধ। ছেলের সন্ধানে এবার হাইকোর্টের দ্বারস্থ (Boy went missing, case filed in High Court) হ

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে 'নিখোঁজ' নাবালক! হাইকোর্টে দায়ের মামলা, দেড় মাস পর বাড়ি ফিরল সে

শেষ আপডেট: 23 August 2023 07:24

দ্য ওয়াল ব্যুরো: কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল, কিন্তু মাস দেড়েক আগে হঠাৎই সেখান থেকে 'নিখোঁজ' হয়ে যায় সে। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ বন্ধ। ছেলের সন্ধানে এবার হাইকোর্টের দ্বারস্থ (Boy went missing, case filed in High Court) হল ১৪ বছরের নাবালকের পরিবার! পরে অবশ্য ছেলে ফিরে আসে বাড়িতে।

পূর্ব বর্ধমানের বাসিন্দা গণেশ হালদার (১৪)। প্রতিবেশী সুরজিৎ দাসের সঙ্গে লুধিয়ানা যায় সে। সেখানেই এক কাপড়ের দোকানে কাজ করছিল। থাকত সুরজিতের সঙ্গেই। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের সময় সুরজিৎ বাড়ি আসেন, সে সময় গণেশকে থাকত এক সহকর্মী প্রলয় দাস নামক এক ব্যক্তির কাছে।

লুধিয়ানার গোলাপিবাগ অঞ্চলের এক বাড়িতে থাকতেন প্রলয়রা। তবে ৫ জুলাই হঠাৎই নিখোঁজ হয়ে যায় গণেশ। পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় পুরোপুরি। প্রলয়কে জিজ্ঞাসা করেও কোনও লাভ হয়নি। পরিবারের অভিযোগ, লুধিয়ানা পুলিশ তাদের ছেলেকে খুঁজে বের করতে পারেনি।

লুধিয়ানা পুলিশ পরে জানায়, একটি এলাকার সিসিটিভি ফুটেজে শেষবার গণেশকে দেখা গেছে। তারপর সেই সূত্র ধরে তার খোঁজ করলেও কোথাও পাওয়া যায়নি। একদিকে, আর্থিক সংকট অন্যদিকে, ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অসহায় পরিবার শেষ পর্যন্ত হাইকোর্টে একটি হেভিয়াস কর্পাস মামলা দায়ের করে।

মঙ্গলবার মামলার শুনানি পর্বে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে আবেদনকারীর আইনজীবীর অভিযোগ, নাবালকের নিখোঁজের ব্যাপারে গত ১৭ জুলাই দুই রাজ্যের পুলিশ আধিকারিকদের লিখিত অভিযোগ জানানোর পরেও কোনওভাবেই খোঁজ পাওয়া যায় না নাবালকের (Boy went missing, case filed in High Court)।

রাজ্য সরকার মঙ্গলবার ঘটনার বিস্তারিত রিপোর্ট পেশ করে। রাজ্যের আইনজীবী দেবব্রত চট্টোপাধ্যায় জানান যে, ভূতের ভয়ে নাবালক সেখান থেকে পালিয়ে যায়। লুধিয়ানার এক দম্পতি নাবালক গণেশ দাসকে দেখে সন্দেহ হয় এবং নাবালককে জিজ্ঞাসা করে বাড়ির খবর জানতে পারে। তারপর পূর্ব মেদিনীপুরে এসে গণেশকে পরিবারের হাতে তুলে দেয় তারা। রাজ্য সরকারের বক্তব্য শোনার পর ডিভিশন বেঞ্চ এদের মামলাটি নিষ্পত্তি করে দেন।

আরও পড়ুন: সরকারি হাসপাতালের আউটডোরের টিকিটে বসছে কিউআর কোড! দীর্ঘ লাইন থেকে মুক্তি মিলবে রোগীদের


```