Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ভোলার গুঁতোয় জেরবার গ্রামবাসী! লাঠি হাতে জমি পাহারায় খন্যানের বাসিন্দারা

দ্য ওয়াল ব্যুরো: গত বছর হঠাৎই পায়ে আঘাত নিয়ে কোত্থেকে যেন গ্রামে এসে হাজির হয়েছিল সে। ভোলেবাবার চ্যালার পায়ে চোট দেখে গ্রামের লোকজনই দায়িত্ব নিয়ে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে। আদর করে নামও রাখা হয়, ভোলা (Bhola)। কিন্তু সেই ভোলার গুঁতো

ভোলার গুঁতোয় জেরবার গ্রামবাসী! লাঠি হাতে জমি পাহারায় খন্যানের বাসিন্দারা

শেষ আপডেট: 18 July 2022 11:34

দ্য ওয়াল ব্যুরো: গত বছর হঠাৎই পায়ে আঘাত নিয়ে কোত্থেকে যেন গ্রামে এসে হাজির হয়েছিল সে। ভোলেবাবার চ্যালার পায়ে চোট দেখে গ্রামের লোকজনই দায়িত্ব নিয়ে চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলে। আদর করে নামও রাখা হয়, ভোলা (Bhola)। কিন্তু সেই ভোলার গুঁতোতেই এখন জেরবার খন্যান্যের বাসিন্দারা।

হুগলির পান্ডুয়ায় (Pandua) খন্যান পশ্চিম পাড়ায় হঠাৎই এসে হাজির হয়েছিল ভোলা নামের এই ষাঁড় (Ox)। পায়ে চোট থাকায় ঠিকমতো হাঁটতেও পারছিল না সে। তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলে গ্রামেরই কিছু যুবক। ভাল মন্দ খাওয়া দাওয়ার ফলে বড়সড় হয়ে ওঠে ভোলা। কিন্তু তারপরেই শুরু হয় উৎপাত।

সরাসরি সবজির খেতে নেমে পড়ে ভোলা। চাষের ফসল নষ্ট করার সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের দেখলেও তেড়ে আসতে শুরু করে। ইতিমধ্যেই ভোলার গুঁতোয় আহত হয়েছেন ৪ জন। সন্ধ্যার পর তার ভয়ে বাড়ির বাইরে বেরোতে চাইছেন না গ্রামের শিশু এবং মহিলারা। রবিশস্যের মরশুমে আলু, ধান নষ্ট করেছে সে। আমন ধানের বীজও নাকি খেয়ে নিয়েছে ভোলা, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের।

আপাতত ভোলার ভয়ে তটস্থ হয়ে রয়েছেন গ্রামের লোকেরা। বন দফতর এসে ভোলাকে গ্রাম থেকে অন্য কোথাও নিয়ে যাক, এটাই এখন চাইছেন তাঁরা।

পরকীয়ায় ঘর ছেড়েছে বৌ, অবসাদে গলায় দড়ি দিলেন স্বামী! গঙ্গাসাগরে হইচই


```