Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ভবানীপুরের ফল ঘোষণার মুখেও মেরুকরণে শান বিজেপির, মালব্যর টুইটে ষোলআনা মসজিদ

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের উপনির্বাচনে (Bhawanipur Bypoll) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নন্দীগ্রামের স্বাদ পাওয়াতে প্রচারের প্রথম পর্ব থেকেই ঝাঁঝ দেখিয়েছে বিজেপি। প্রচারেও কৌশল ছিল গেরুয়া শিবিরের। শিখ মহল্লায় কেন্দ্রীয় মন্ত্রী হ

ভবানীপুরের ফল ঘোষণার মুখেও মেরুকরণে শান বিজেপির, মালব্যর টুইটে ষোলআনা মসজিদ

শেষ আপডেট: 2 October 2021 09:41

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরের উপনির্বাচনে (Bhawanipur Bypoll) মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নন্দীগ্রামের স্বাদ পাওয়াতে প্রচারের প্রথম পর্ব থেকেই ঝাঁঝ দেখিয়েছে বিজেপি। প্রচারেও কৌশল ছিল গেরুয়া শিবিরের। শিখ মহল্লায় কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরিকে পাঠানো, বনেদি বাঙালি পাড়ায় গায়ে আঁচল টেনে রূপা গঙ্গোপাধ্যায়ের হাত জোড় করে নমস্কার—ইত্যাদির মধ্যে দিয়ে বোঝা যাচ্ছিল, পাড়া ধরে ভোটের অঙ্ক কষছে বিজেপি। সেইসঙ্গে রোজ প্রচারে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের প্রচারে খোল-করতাল তো ছিলই। কিন্তু রবিবার যখন সেই ভোটের ফল ঘোষণা হবে, তার আগের দিন বিজেপির সাইবার গুরু অমিত মালব্য মমতাকে খোঁচা দিতে গিয়ে শান দিলেন সেই মেরুকরণ অস্ত্রেই। এদিন মালব্য টুইট করে লিখেছেন, “পিসি ভবানীপুরের প্রচার শুরু করেছিলেন ষোল আনা মসজিদ থেকে। ৭৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে ভোট প্রার্থনা করেছিলেন তিনি। গতবার সেখানে ৮৫ শতাংশ ভোট পড়েছিল, যার অধিকাংশটাই জল মেশানো। সেখানে মমতা ২০ হাজারের বেশি ভোটে লিড পেয়েছিলেন। এবার সেখানে ৬০ শতাংশ ভোট পড়েছে!” মমতার ষোল আনা মসজিদ দিয়ে প্রচার শুরুর কথা বলে মালব্য কী বোঝাতে চেয়েছেন তা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। এ ব্যাপারে প্রবীণ এক তৃণমূল নেতা বলেন, এই পার্টিটার দেখছি লজ্জা বলতে কিচ্ছু নেই। পাঁচ মাস আগে গো হারা হেরেছে। কালকে আবার ওদের মুখে চুন-কালি পড়বে, তাও ওদের সাম্প্রদায়িক বিষ ছড়ানোটা আর গেল না। তিনি আরও বলেন, বিজেপি যতই মানুষকে ওদের চশমা দিয়ে সবটা দেখানোর চেষ্টা করুক, বাংলার মাটিতে তা সফল হবে না। তাঁর কথায়, মমতা যেদিন ষোল আনা মসজিদে গিয়েছিলেন, সেদিনই বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটির সঙ্গে কথা বলেছিলেন। তারপর গিয়েছেন গুরুদ্বারেও। রাধা-গোবিন্দ মন্দিরে গিয়ে আরতিও করেছেন। আসলে ওরা জানেই না ভবানীপুর আসলে মিনি ভারত। ওরা নিজেদের মতো করে দেখার চেষ্টা করেছে। শুক্রবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীও মমতার ষোল আনা মসজিদে যাওয়া নিয়ে খোঁচা দিয়েছিলেন। অনেকের মতে, বিজেপি হয়তো এটাকেই এবার সার্বিক ভাবে ছড়াতে চাইছে। যে কারণে শুভেন্দুর বলার পরের দিনই টুইট করলেন মালব্য। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```