Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বেঙ্গল এসটিএফ-এর সাফল্য! স্বরূপনগর থেকে উদ্ধার ১৫ লক্ষের বেআইনি টেলিফোন এক্সচেঞ্জ

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের সাফল্য বেঙ্গল এসটিএফ-এর। উত্তর ২৪ পরগনা দুটি জায়গায় তল্লাশি চালিয়ে ১৩টি সিমবক্স মেশিন উদ্ধার করেছেন স্পেশাল টাস্ক ফোর্স-এর সদস্যরা (Bengal STF seized illegal telephone exchange)। সেই সঙ্গে গ্রেফতার ক

বেঙ্গল এসটিএফ-এর সাফল্য! স্বরূপনগর থেকে উদ্ধার ১৫ লক্ষের বেআইনি টেলিফোন এক্সচেঞ্জ

শেষ আপডেট: 19 August 2023 08:35

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের সাফল্য বেঙ্গল এসটিএফ-এর। উত্তর ২৪ পরগনা দুটি জায়গায় তল্লাশি চালিয়ে ১৩টি সিমবক্স মেশিন উদ্ধার করেছেন স্পেশাল টাস্ক ফোর্স-এর সদস্যরা (Bengal STF seized illegal telephone exchange)। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে দলের এক দুষ্কৃতীকে।

ধৃতের নাম কবীর দফাদার। ৪৭ বছর বয়সি ওই ব্যক্তির বাড়ি উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুরে। তদন্তকারীরা জানিয়েছেন, এদিনের তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়েছে ১৩টি সিমবক্স, যা কিনা আসলে বেআইনি প্রাইভেট টেলিফোন এক্সচেঞ্জ। এছাড়া উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি ইন্টারনেট রাউটার এবং ৬০০টি বেআইনি সিম কার্ড। বাজেয়াপ্ত হওয়া জিনিসপত্রের মোট মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। (vengal STF seized illegal telephone exchange)

উল্লেখ্য গত ১১ অগস্ট বেঙ্গল এসটিএফ-এর অভিযোগের ভিত্তিতে হাওড়ার মালিপাঁচঘড়া থানায় একটি ফৌজদারি মামলা রুজু করা হয়। ভারতীয় টেলিগ্রাফ আইন, ওয়্যারলেস টেলিগ্রাফ আইন এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের হওয়া এই মামলার তদন্তভার নিয়েছিল বেঙ্গল এসটিএফ।

তার তদন্তেই গতকাল অভিযান চালানো হয়েছিল উত্তর ২৪ পরগনার দুটি জায়গায়। বাংলাদেশের সীমান্তে পেট্রাপোল বাজারে 'সাব্বির এন্টারপ্রাইস' নামক একটি দোকানে এবং স্বরূপনগর থানার হাকিমপুরে কবীর দফাদার নামে ধৃত ব্যক্তির একটি নির্মীয়মাণ তিনতলা বাড়িতে তল্লাশি চালান তদন্তকারীরা। তাতেই এই বিপুল পরিমাণ জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।

অঙ্কের গবেষক ছাত্রের গ্রেফতারের খবরে মুর্শিদাবাদে চাঞ্চল্য, বাড়িতে ঝুলছে তালা


```