Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে বসন্ত উৎসব, বসল রবীন্দ্রনাথ, নজরুলের আবক্ষ মূর্তি

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) বাংলা বিভাগের (Bangla Department) আম্রকুঞ্জে মঙ্গলবার নতুন ও পুরাতনের মিলনে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব (Basant Utsav)। রবীন্দ্র নৃত্যনাট্য, কবিতা কোলাজ ও বসন্তের গানে একাকার হয়ে ওঠ

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে বসন্ত উৎসব, বসল রবীন্দ্রনাথ, নজরুলের আবক্ষ মূর্তি

শেষ আপডেট: 28 February 2023 15:39

দ্য ওয়াল ব্যুরো: কল্যাণী বিশ্ববিদ্যালয়ের (Kalyani University) বাংলা বিভাগের (Bangla Department) আম্রকুঞ্জে মঙ্গলবার নতুন ও পুরাতনের মিলনে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব (Basant Utsav)। রবীন্দ্র নৃত্যনাট্য, কবিতা কোলাজ ও বসন্তের গানে একাকার হয়ে ওঠে আম্রকুঞ্জ। পাশাপাশি বাংলা বিভাগে অবস্থিত ভাষা শহিদ বেদীর দুই পাশে উন্মোচিত হল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি। দোল পূর্ণিমার দিনে দেশ বিদেশ থেকে বহু মানুষের সমাগম ঘটে কল্যাণীতে, সতীমায়ের ঘোষপাড়ার জন্মভিটেয়। তার আগেই মঙ্গলবার শিল্প শহরের ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠানে বসন্ত উৎসবের ছোঁয়া লাগল বাংলা বিভাগের উদ্যোগে।

মঙ্গলবার মূর্তি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানস কুমার সান্যাল। তিনি বলেন, ‘আবিরের রং আর বসন্তের গানে রঙিন হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ। সেই সঙ্গে বাংলা সাহিত্যের দুই কালজয়ী লেখক রবীন্দ্রনাথ ও নজরুলের আবক্ষ মূর্তি উন্মোচন করে খুব ভাল লাগছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্যতম গর্বের বিভাগ বাংলা।’

১৯৬০ সালে পথচলা শুরু হলেও ২০১৮ সালে বাংলা বিভাগের উদ্যোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয়েছিল বসন্ত উৎসব। তখন বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক সুখেন বিশ্বাস। তিনি জানালেন, ‘আমরা মাত্র পাঁচজন অধ্যাপক মিলে শুরু করেছিলাম এই উৎসব। ভালো লাগছে এই ভেবে এখন সেটি সারা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে।’

পঞ্চম বসন্ত উৎসবে প্রায় পাঁচশো ছাত্রছাত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন নিবন্ধক দেবাংশু রায়, অধ্যক্ষ অধ্যাপক অমলেন্দু ভুঁইয়া, অধ্যাপক সঞ্জিৎ মণ্ডল, অধ্যাপক প্রবীর প্রামাণিক, অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায়, ড. পীযূষ পোদ্দার, ড. শ্যামশ্রী বিশ্বাস সেনগুপ্ত প্রমুখ।

ফের বিতর্কে বিশ্বভারতী, দোল পূর্ণিমার আগেই হবে বসন্ত উৎসব


```