
শেষ আপডেট: 18 July 2023 09:31
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ভোটপর্ব মিটতেই এবার মিডডে মিল (Bankura Midday Meal) নিয়ে সরব গ্রামবাসীরা। নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়িতে (ICDS) তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা।
গ্রামবাসীদের অভিযোগ, খাবার দেওয়ার নামে প্রহসন করে চলেছেন অঙ্গনওয়াড়ির দিদিমণি। বাচ্চাদের পুষ্টিকর খাবার দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সেই নিয়ম উপেক্ষা করে অর্ধেক দিনই শাক সব্জি, ডিম দেওয়া হচ্ছে না। আধ সেদ্ধ ভাত ও জলের মতো ডাল বিলি করে কোনও রকমে নিজের দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেলছেন দিদিমণি। দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে এলেও অবস্থার উন্নতি হয়নি গঙ্গাজলঘাঁটির ভুঁইফোড় গ্রামের অঙ্গনওয়াড়িতে।
ওই অঙ্গনওয়াড়ি সহায়িকার কাজ করেন কাহামনি সরেন। তিনিও গ্রামবাসীদের সমস্ত অভিযোগ স্বীকার করে বলেন, 'স্থানীয়রা যে অভিযোগ করছে তা সত্যি। শিশুরা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে একথা ঠিক। দিদিমণিকেও জানিয়েছিলাম কিন্তু তিনি কোনও ব্যবস্থা নেননি। তাই রান্না বন্ধ রেখেছি।'
যদিও গ্রামবাসীদের অভিযোগ অস্বীকার করেছেন অঙ্গনওয়াড়ির দিদিমণি সুপ্রিয়া চট্টোপাধ্যায়। তিনি বলেন, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ। তবু তিনি রোজ অঙ্গনওয়াড়িতে আসেন। বাড়ি দূরে হওয়ায় ছেলেই তাকে ছেড়ে দিয়ে যান। তাই তিনি রান্নার জন্য সহায়িকাকে সব্জি আনার জন্য বলেছিলেন।
ভাড়া বাড়ি থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ! ক্যানিংয়ে উত্তেজনা