
চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে অবশেষে ভারতে ৪০০ বেশির পড়ুয়া
শেষ আপডেট: 21 July 2024 20:41
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ছাত্র আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ। দেশের অস্থায়ী পরিস্থিতিতে দেশ জুড়ে কারফিউ জারি। বন্ধ ইন্টারনেট পরিষেবাও। পাশাপাশি বন্ধ দেওয়া হয়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান । ছুটি ঘোষণা করা হয়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে। এসবের মধ্যে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভারত সহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করে বাড়িতে ফিরছেন।
রবিবার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন প্রায় ৫ শতাধিক পড়ুয়া আসেন। ভারত ফেরত পড়ুয়াদের নিরাপত্তার জন্য এলাকায় মোতায়েন ছিল পুলিশ। পাশাপাশি উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে ছিলেন। তাঁদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সরকারি বাস রাখা হয়েছিল।
অগ্নিগর্ভ বাংলাদেশে এখনও আটকে রয়েছে ভারতীয় সহ নেপাল, ভুটান ও মালদ্বীপের পড়ুয়ারা। এমত অবস্থায় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের উদ্যোগে রবিবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পড়ুয়ারা ভারতে আসেন। যাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়।
পড়ুয়ারা জানান, তারা কলেজে ভিতরে থাকলেও বাইরের পরিস্থিতি কর্মস ভয়াবহ হওয়া তারা ভয়ে ছিলেন। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবারের সঙ্গে যোগ করতে পারছিলেন না। তবে দেশে ফিরে তাদের ভাল লাগছে ।