Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

'অজানা জ্বরে' ভুগছিলেন, দ্রুত কমছিল প্লেটলেট, বালুরঘাটের নার্সের মৃত্যুতে গাফিলতির অভিযোগ

মেয়ের মৃত্যুর জন্য হাসপাতালের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলেছে পরিবার।

'অজানা জ্বরে' ভুগছিলেন, দ্রুত কমছিল প্লেটলেট, বালুরঘাটের নার্সের মৃত্যুতে গাফিলতির অভিযোগ

মৃতার পরিবারের লোকজন

শেষ আপডেট: 26 November 2024 00:25

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন এক নার্সের পরিবার। সূত্রের খবর, বিগত কয়েকদিন ধরে প্রবল জ্বর নিয়ে বালুরঘাটের জেলা হাসপাতালের সিসিইউ ওয়ার্ডে ভর্তি ছিলেন। তবে রবিবার পরিস্থিতি আরও খারাপ হলে মৃত্যু হয় ওই হাসপাতালেরই কর্মরত নার্স ছন্দা বর্মণের (২৬)।

যদিও মেয়ের মৃত্যুর জন্য হাসপাতালের উদাসীনতাকেই কাঠগড়ায় তুলেছে পরিবার। তাঁদের দাবি, মেয়ের সঠিক চিকিৎসাই হয়নি। এছাড়া মেয়ে কখন মারা গেছে বা ঠিক কী হয়েছিল তাও জানানো হয়নি।

বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুরের বাসিন্দা ছন্দা বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। এর মধ্যেই বালুরঘাট জেলা হাসপাতালে ডিউটি করছিলেন তিনি। কিন্তু শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউ-তে ভর্তি করা হয়। হাসপাতাল জানিয়েছে, ছন্দার প্লেটলেট নেমে এসেছিল ৪০ হাজারে।

সম্প্রতি একটি প্রাইভেট চেম্বারেও দেখিয়েছিলেন বছর ছাব্বিশের ওই তরুণী। সেখানে রক্তের পরীক্ষা করাতে গিয়ে শরীরে সমস্যার বিষয়টি ধরা পড়ে। ঠিক কী কারণে ওই নার্সের মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ডেঙ্গিতে আক্রান্ত হয়েই মৃত্যু হতে পারে তাঁর।

বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গির দাপট আগেও দেখা গেছে। স্থানীয়দের ধারণা, তার জেরেই এমন পরিণতি।


```