Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

বুকে ব্যথা, হঠাৎ অসুস্থ অনুব্রত

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোল জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রবিবার সকাল থেকেই কেষ্টর বুকে ব্যথা (chest pain) শুরু হয়। তাঁকে তড়িঘড়ি করে পুলিশের গাড়িতে করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়ে

বুকে ব্যথা, হঠাৎ অসুস্থ অনুব্রত

শেষ আপডেট: 20 November 2022 07:00

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোল জেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রবিবার সকাল থেকেই কেষ্টর বুকে ব্যথা (chest pain) শুরু হয়। তাঁকে তড়িঘড়ি করে পুলিশের গাড়িতে করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানেই এমার্জেন্সিতে চিকিৎসা চলছে।

আসানসোল জেল সূত্রে খবর, শীত পড়তেই কেষ্টর শ্বাসকষ্টের সমস্যা বেড়েছে। সেইসঙ্গে ঠান্ডা লেগে সর্দিও ধরেছে। অল্প জ্বর জ্বর ভাব আছে গত কয়েকদিন ধরে। কিন্তু রবিবার সকালে অসুস্থতা বাড়ে। তারপর‌ই আসানসোল জেল থেকে ফোন যায় জেলা হাসপাতালে। বলা হয় কেষ্ট মণ্ডলকে নিয়ে আসা হচ্ছে।

এরপরই বেলা ১১.৪০ নাগাদ জেলা পুলিশের গাড়ি করেই আসানসোল আদালতে এসে পৌঁছন অনুব্রত। গাড়ি থেকে নেমে হেঁটেই হাসপাতালের এমার্জেন্সিতে ঢোকেন। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। উল্লেখ্য, শনিবার বিকেলেই দুই সদস্যের সিবিআই দল আসানসোল জেলে গিয়ে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে। তারপর‌ই এদিন সকালে অসুস্থ হয়ে পড়লেন তিনি।

এদিকে অনুব্রত পৌঁছতেই আসানসোল জেলা হাসপাতালের এমার্জেন্সি পুলিশে পুলিশ ও কমান্ডো বাহিনীতে ছয়লাপ হয়ে যায়। তারা রোগী ছাড়া আর কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না।

আফতাব-ই ‘পথপ্রদর্শক’, দিল্লির হত্যাকাণ্ড দেখেই দেহ লোপাটের ছক কষেছিল বারুইপুরের জয়!


```