Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

বাংলা থেকে বিজেপির প্রথম রাজ্যসভার প্রার্থীর মনোনয়ন গ্রাস করল ‘বাংলা ভাগ’ বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রথমবার রাজ্যসভায় একটি আসন পেতে চলেছে। অথচ সেই আসনের জন্য বিজেপি যাঁকে বেছে নিয়েছে সেই অনন্ত মহারাজ তথা কোচবিহার (Cooch Behar) পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বাংলা ভাগের (Bengal partition controversy) অন

বাংলা থেকে বিজেপির প্রথম রাজ্যসভার প্রার্থীর মনোনয়ন গ্রাস করল ‘বাংলা ভাগ’ বিতর্ক

শেষ আপডেট: 13 July 2023 08:47

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ থেকে বিজেপি প্রথমবার রাজ্যসভায় একটি আসন পেতে চলেছে। অথচ সেই আসনের জন্য বিজেপি যাঁকে বেছে নিয়েছে সেই অনন্ত মহারাজ তথা কোচবিহার (Cooch Behar) পিপলস অ্যাসোসিয়েশনের নেতা বাংলা ভাগের (Bengal partition controversy) অন্যতম দাবিদার। এমনকি কদিন আগে তিনি প্রকাশ্যে দাবি করেছিলেন, এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে তাঁর কথা হয়েছে।

বৃহস্পতিবার কোচবিহারের এহেন মহারাজ (Ananta Maharaj Bengal partition controversy) বিধানসভায় এসে মনোনয়ন পেশ করার পরই বাংলা ভাগ নিয়ে যেন অনন্ত প্রশ্নের মুখে পড়লেন।

বুধবার বিকেলে একবার বিধানসভায় এসেছিলেন অনন্ত মহারাজ। বিজেপি নেতারা হয়তো আশঙ্কা করছিলেন, অনন্ত এলেই তাঁকে বাংলা ভাগ নিয়ে প্রশ্ন করতে পারেন সাংবাদিকরা। হয়েছিলও তাই। জবাবে বুধবার অনন্ত বলেছিলেন, আজ কিছু বলতে আমাকে বারণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা বলার কাল বলব।

বৃহস্পতিবার অনন্ত মহারাজ মনোনয়ন পেশ করতেই সাংবাদিকরা ‘বাংলা ভাগের’ দাবি নিয়ে তাঁর সর্বশেষ অবস্থান সম্পর্কে প্রশ্ন করেন। জবাবে নব্য বিজেপি নেতা বলেন, “বাংলা ভাগ না বাংলা এক তা নিয়ে পরে বলব। সংবিধানেই সব বলা আছে।” বোঝা যাচ্ছিল যে কোনওভাবে এই প্রশ্ন এড়াতে চাইছেন অনন্ত মহারাজ।

অনন্তর পুরনো অবস্থান নিয়ে এদিন প্রশ্নের মুখে পড়েন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। জবাবে তিনি বলেন, “শুধু উত্তরবঙ্গ থেকে নয়, অতীতে রাঢ়বঙ্গ থেকেও বাংলা ভাগের দাবি উঠেছিল। অনুন্নয়নের জন্যই এই সব দাবি উঠেছে”। তাঁর কথায়, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে যেভাবে দেখতে চেয়েছিলেন, আমরা সেভাবেই বাংলাকে দেখতে চাই”।

বাংলা ভাগ চান অনন্ত, পশ্চিমবঙ্গ থেকে তাঁকেই রাজ্যসভায় তাদের প্রথম প্রার্থী করল বিজেপি


```