Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

দার্জিলিঙে যাওয়ার বিকল্প রাস্তাতেও ধস, তিস্তার জল উঠে এসেছে রাস্তায়

মাঝে কিছুটা  বৃষ্টি ধরলেও পরে টানা বৃষ্টিতে ফের ধস নেমেছে দার্জিলিঙে।

দার্জিলিঙে যাওয়ার বিকল্প রাস্তাতেও ধস, তিস্তার জল উঠে এসেছে রাস্তায়

দার্জিলিঙের রাস্তায় ধস

শেষ আপডেট: 5 October 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ধস নামায় বেহাল অবস্থা দার্জিলিঙের রাস্তার। শুক্রবার নতুন করে আবার ধস নেমেছে। এখন যা পরিস্থিতি তা খুব একটা ভাল নয় বলেই মনে করছেন অনেকে।

গত রবিবার উত্তরবঙ্গের বন্যাপরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করেছিলেন প্রশাসনিক বৈঠকও। মাঝে কিছুটা  বৃষ্টি ধরলেও পরে টানা বৃষ্টিতে ফের ধস নেমেছে দার্জিলিঙে। মারা গেছেন এক বৃদ্ধ। জখমের সংখ্যা বহু। 

বুধবার থেকে বৃষ্টির কারণে দার্জিলিংয়ের জোরবাংলো, সুখিয়াপোখরি ব্লকের প্লাংডুং গ্রামে ধসে চাপা পড়ে মারা যান ৭৯ বছরের রঘুবীর রাই। শুক্রবার বিজনবাড়ি যাওয়ার পথেও ধস নেমেছে। যে কারণে সিকিমের দিকে যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়া হলেও সে রাস্তা যাতায়াতের অযোগ্য বলে দাবি করেছেন পর্যটকরা। এদিকে তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় রাস্তার কাছাকাছি উঠে এসেছে জল। 

দার্জিলিং, কালিম্পং, সিকিম যাওয়ার প্রতিটি রাস্তাই বিপর্যস্ত। বিকল্প যে রাস্তাগুলো রয়েছে যেমন লাভা-গরুবাথান হয়ে পাহাড়ে ওঠার রাস্তা কিংবা রোহিণী, পাঙ্খাবাড়ি, হিলকোর্ট সব রাস্তাই নতুন করে ধস নামায় ক্ষতিগ্রস্ত। প্রশাসনের তরফে বলা হয়েছে পর্যটকরা যেন খবর নিয়ে তবেই এসব রাস্তায় যাওয়া আসা করেন।


```