Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

দেশের সেরা পুরুলিয়ার মেয়ে, সিবিএসই-র পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর অদিতির

দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই-র ২০২৩ সালের দশম শ্রেণির ফলাফল প্রকাশ পেয়েছে শুক্রবার, ১৩ মে। আর এই পরীক্ষায় দেশের সেরা হয়েছেন অদিতি বেলথরিয়া (Aditi Beltharia gets 99 percent marks)। হরিয়ানার একটি স্কুল থেকে বোর্ডের পরীক্ষা দিলেও আদতে সে পুরুলিয়া

দেশের সেরা পুরুলিয়ার মেয়ে, সিবিএসই-র পরীক্ষায় ৯৯ শতাংশ নম্বর অদিতির

শেষ আপডেট: 16 May 2023 15:17

দ্য ওয়াল ব্যুরো: সিবিএসই-র ২০২৩ সালের দশম শ্রেণির ফলাফল প্রকাশ পেয়েছে শুক্রবার, ১৩ মে। আর এই পরীক্ষায় দেশের সেরা হয়েছেন অদিতি বেলথরিয়া (Aditi Beltharia gets 99 percent marks)। হরিয়ানার একটি স্কুল থেকে বোর্ডের পরীক্ষা দিলেও আদতে সে পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রাম রঞ্জনডির মেয়ে। তাঁর এই সাফল্যে খুশি পরিবার থেকে গ্রামের বাসিন্দারা সকলেই।

হরিয়ানায় আরভাল্লি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল অদিতি। ৯৯ শতাংশ নম্বর পেয়েছে সে (99 percent marks in CBSE class 10 exam)। অদিতির প্রাপ্ত মোট নম্বর ৫০০র মধ্যে ৪৯৯। অদিতির বাবা সমীর বেলথরিয়া কর্মসূত্রে থাকেন দিল্লিতে। সেখানেই একটি আইটি কোম্পানিতে অফিসার পদে রয়েছেন। মেয়ের সাফল্যে উচ্ছ্বাসের সুর তাঁর গলায়। এই রেজাল্ট অপ্রত্যাশিত ছিল, এমনই বলছেন অদিতির বাবা।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী অদিতি। ছোটবেলায় পুরুলিয়ায় নিজের গ্রামে প্রাথমিক বিদ্যালয়ে পড়তো সে। পরে বাবার সঙ্গে দিল্লি চলে যায় তারা সকলেই। ইংরাজি, ফরাসি ভাষা, তথ্যপ্রযুক্তি ও সমাজবিজ্ঞান বিষয়ে অদিতি ১০০ নম্বর পেয়েছে। তবে বিজ্ঞানে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯।

অদিতির ফলাফল জানার পর উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না পরিবারের অন্যান্যরাও। তাঁর এক আত্মীয়র কথায়, অদিতির সমস্ত নথি রয়েছে গ্রামেই। পুরুলিয়ায় নিজের বাড়ি ফিরলেই বড় সংবর্ধনার আয়োজন করা হবে অদিতির জন্য।

৫ নাবালক ডুবে গেল লেকের জলে, সাঁতার কাটতে গিয়েই ঘটল বিপত্তি


```