Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

রানিগঞ্জে যৌন হেনস্থার শিকার তৃতীয় লিঙ্গের 'মহিলা', পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক ট্রান্সজেন্ডার ব্যক্তি, যিনি অস্ত্রোপচার করে মহিলা হিসেবে আংশিক রূপান্তরিত। রানিগঞ্জের এই বাসিন্দা জানিয়েছেন, গত ১৪ জুন রাত দশটা নাগাদ তাঁর বাড়িরই কাছে শ্লীলতাহানি ও নিগ্রহের শিকার হন তিনি। পু

রানিগঞ্জে যৌন হেনস্থার শিকার তৃতীয় লিঙ্গের 'মহিলা', পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

শেষ আপডেট: 29 June 2021 06:35

দ্য ওয়াল ব্যুরো: শ্লীলতাহানির অভিযোগ তুললেন এক ট্রান্সজেন্ডার ব্যক্তি, যিনি অস্ত্রোপচার করে মহিলা হিসেবে আংশিক রূপান্তরিত। রানিগঞ্জের এই বাসিন্দা জানিয়েছেন, গত ১৪ জুন রাত দশটা নাগাদ তাঁর বাড়িরই কাছে শ্লীলতাহানি ও নিগ্রহের শিকার হন তিনি। পুলিশের কাছে এফআইআর দায়ের করার পরেও পুলিশ এ বিষয়ে নিষ্ক্রিয় বলে অভিযোগ করেছেন তিনি। যোগাযোগ করেছেন মন্ত্রী শশী পাঁজার সঙ্গেও, এখনও মেলেনি কোনও আশ্বাস। অভিযোগকারিণীর কথায়, ‘১৪ তারিখ এক দিদির বাড়ি থেকে ফিরছি। দশটা হবে। বাড়ির কাছাকাছি এক মিষ্টির দোকানের সামনে দুটি ছেলে এগিয়ে এসে ফাঁকা রাস্তার মধ্যে অশ্লীল কথা বলতে থাকে, গায়ে হাত দিতে থাকে বিশ্রী ভাবে। সার্জারি করে আমি এখন কিছুটা 'মেয়ে'। আমি চিৎকার শুরু করলে ওরা ছেড়ে দেয় ঠিকই। কিন্তু অশ্রাব্য গালিগালাজ করতে থাকে। মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়।’ তাঁর দাবি, এর পরের দিন ১৫ জুন বিকেলে তিনি থানায় যান। তিনি যে শ্লীলতাহানির শিকার, একজন তৃতীয় লিঙ্গের মানুষেরও যে শ্লীলতাহানি হতে পারে, তা ডিউটি অফিসারদের বোঝাতেই বেগ পেতে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। কিন্তু তার পরেও ১৩ দিন কেটে গেছে, কোনও রকম পদক্ষেপ করা হয়নি পুলিশের তরফে। নানা বিষয়ে লেখালেখি করেন তিনি। লেখেন গদ্য, কবিতাও। সামাজিক পরিচিতি রয়েছে তাঁর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ও গণমাধ্যমে রানিগঞ্জের কয়লা-দুর্নীতি নিয়ে সরব। সেই তিনিই ভয়ে ঘরবন্দি হয়ে আছেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘এর আগেও অনেক অন্যায় হয়েছে। প্রতিবার পুলিশ নিষ্ক্রিয়। আমরা কি মানুষ নই? এই রাজ্যে তো ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডও আছে। ডেভেলপমেন্টের আগে আমাদের নিরাপত্তা চাই। তৃতীয় লিঙ্গের ভোট নেবে সরকার, অথচ তাঁদের লিখিত অভিযোগ ডাস্টবিনে ফেলে দেবে পুলিশ!’ অভিযোগকারিণী জানিয়েছেন, তিনি একা মানুষ। নিজের পরিবারের সদস্য বলতে জেঠিমা ছিলেন, সম্প্রতি তিনিও মারা গিয়েছেন। মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে রয়েছেন তিনি। তার উপরে এমন ঘটনায় আস্থা হারিয়ে ফেলছেন সব কিছুর উপর থেকে। রানিগঞ্জ পুলিশের তরফে অবশ্য এবিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। কেবল জানানো হয়েছে, তদন্ত চলছে। রাস্তাঘাটে তৃতীয় লিঙ্গের মানুষদের সঙ্গে হওয়া এমন সমস্যা একেবারে নতুন নয়। কলকাতায় কিছু ঘটলে তবু সে খবর জানাজানি হয়। কলকাতার বাইরের জেলাগুলি অন্ধকারেই থাকে এ বিষয়ে। রানিগঞ্জের অভিযোগকারিণীও জানালেন, তৃতীয় লিঙ্গের মানুষদের যা কিছু আন্দোলন, প্রতিবাদের স্বর, তা শহরেই শোনা যায় খানিকটা। তার বাইরে আরও কত যে সমস্যা, কত যে অন্যায় প্রতিনিয়ত ঘটছে, তার হিসেব মেলাই দায়।

```