বাঁকুড়ায় ওভারলোডিংয়ে চার এফআইআর, রাত জেগে খানা তল্লাশি চালাচ্ছে প্রশাসন
দ্য ওয়াল ব্যুরো: ওভারলোডিং (overloading) নিয়ে তৎপর প্রশাসন। বাঁকুড়ায় (bankura) ওভারলোডিংয়ের অভিযোগে মোট চারটি এফআইআর দায়ের করা হয়েছে। দিনরাত লাগাতার তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এর আগে জেলাশাসকদের ওভারলোডিংয়ে কড়া নজরদারির ব্যবস্থা কর
শেষ আপডেট: 5 September 2021 04:32
দ্য ওয়াল ব্যুরো: ওভারলোডিং (overloading) নিয়ে তৎপর প্রশাসন। বাঁকুড়ায় (bankura) ওভারলোডিংয়ের অভিযোগে মোট চারটি এফআইআর দায়ের করা হয়েছে। দিনরাত লাগাতার তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এর আগে জেলাশাসকদের ওভারলোডিংয়ে কড়া নজরদারির ব্যবস্থা করতে বলেছিলেন মুখ্যসচিব। দীর্ঘ দিন ধরে ওভারলোডিং আটকানোর জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। মোটা টাকা জরিমানার ব্যবস্থাও রয়েছে। কিন্তু অভিযোগ, কিছুতেই ওভারলোডিং থামানো যাচ্ছে না। প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্দিষ্ট সীমার বেশি ওজন বইছে মালবাহী গাড়ি।
ত্রিপুরা বিজেপিতে দল ভাঙার আতঙ্ক, অচেনা নম্বরের ফোন এড়ানোর পরামর্শ
এদিন বাঁকুড়ার জেলাশাসক কে রাধিকা আইয়ার নিজে দাঁড়িয়ে থেকে ওভারলোডিংয়ের তত্ত্বাবধান করেছেন। রাত দুটো থেকেই নিজে তিনি সরেজমিনে তদন্ত করছেন। তিনি চারটি গাড়ি আটকে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন বলে খবর। অভিযোগ বিপুল বালি নিয়ে রাতের অন্ধকারে চালান করা হচ্ছিল। হাতে নাতে ধরা পড়েছে সেসব গাড়ি। গত তিন চার দিন ধরেই রাতে আর ভোরের দিকে গাড়িতে খানা তল্লাশি চালানো হচ্ছে। ওভারলোডিং দেখলেই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওভারলোডিং বন্ধের জন্য কিছুদিন আগেই জেলাশাসকদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যসচিব। তারপর থেকেই প্রশাসন আরও সতর্ক।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'