Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

পুলিশের হেফাজতে রাতভর নির্যাতন? বিস্ফোরক দাবি যুব মোর্চার সভাপতির

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি হেফাজতে রাতভর নির্যাতন চলেছে। ঠিক মতো খেতেও দেওয়া হয়নি। আদালত থেকে জেলে যাওয়ার পথে এমনই অভিযোগ তুললেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার। বুধবার বিজেপির ডাকা বন্‌ধের দিনে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছিলেন দলের যুব

পুলিশের হেফাজতে রাতভর নির্যাতন? বিস্ফোরক দাবি যুব মোর্চার সভাপতির

শেষ আপডেট: 26 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুলিশি হেফাজতে রাতভর নির্যাতন চলেছে। ঠিক মতো খেতেও দেওয়া হয়নি। আদালত থেকে জেলে যাওয়ার পথে এমনই অভিযোগ তুললেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার। বুধবার বিজেপির ডাকা বন্‌ধের দিনে উত্তর দিনাজপুরের ইসলামপুরে ছিলেন দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি দেবজিৎ। তাঁকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু বৃহস্পতিবার বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, রাতে পুলিশ অত্যাচার চালিয়েছে দেবজিতের উপরে। দেবজিৎ নিজেও বলেছেন, "আমাকে মেরেছে পুলিশ। খেতেও দেয়নি আমাদের। অন্যান্য আসামীদের বাড়ি থেকে যে খাবার এসেছিল সেটা আমরা সবাই ভাগ করে খেয়েছি।" বুধবার বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‌ধে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর দিনাজপুরের ইসলামপুর। ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলেছিল বিক্ষোভ। বন্‌ধ সমর্থকরা সরকারি বাস ভাঙচুরের পাশাপাশি, পুলিশের গাড়িতেও হামলা চালায়। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। পরিস্থিতি সামাল দিতে পুলিশও পান্টা টিয়ার গ্যাসের শেল ফাটায়, রবার বুলেট ছোড়ে। নামানো হয় র‍্যাফ ও কমব্যাট ফোর্স। পরে, ইসলামপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় ধরপাকড় শুরু করে ১৩৩ জনকে আটক করে। তাদের মধ্যে ৬৪ জনকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। বাকি ৬৯ জনের বিরুদ্ধে সরকারি বাসে আগুন, বাস ভাঙচুর, রাস্তা অবরোধ-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে ইসলামপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। তাদের মধ্যে ছিলেন দেবজিতও। বিজেপির রাজ্য নেতৃত্বের তরফে সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, ‘‘দেবজিৎ সরকারের উপরে রাতভর অত্যাচার হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে।’’ সরকারি আইনজীবী জনার্দন সিংহের কথায়, ধৃতদের বিরুদ্ধে ২৫, ২৭ আর্মস অ্যাক্ট, এন এইচ অ্যাক্ট, ১৪৭, ১৪৮, ১৪৯ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। তাদের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।  

```